অবশেষে খুলে গেল অন্নপূর্ণা যোজনার পোর্টাল। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন। পশ্চিমবঙ্গ সরকারে পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ আবেদন করা যাবে। পোর্টালটিতে ক্লিক করলেই দু’টি ভাগ দেখা হবে। Citizen/Family Login ও Department Officer Login. যোজনার আবেদন করতে ক্লিক করতে হবে প্রথমটিতে।
সেখানে জেলা নির্বাচনের পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। তারপরই খুলে যাবে ফর্ম। তারপর বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তবে একটি মোবাইল নম্বর দিয়ে একজনই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেই তথ্য দিতে হবে।
আরও পড়ুন:
কী কী ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এছাড়াও ইনকাম প্রুফ, পাসপোর্ট সাইজ রঙিন ফটো-সহ একাধিক তথ্য। ফর্মে কী দিতে হবে? দিতে হবে পরিবারের সকল সদস্যের আধার কার্ড। বাড়ির সদস্যের মোবাইল নম্বর। সদস্যের ভোটার এপিক নম্বর। পরিবারের সকল সদস্যের জন্মতারিখ।ডিজিটাল রেশন কার্ড নম্বর। কার্ডটি কোন ধরনের সেটিও জানাতে হবে। পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কের ডিটেলস। পরিবারের নিজস্ব জমি আছে কি না, মোট জমির পরিমাণ, তিন বা তার বেশি পাকা ঘর আছে কি না, জমির রেকর্ড, মিউটেশনের তথ্যও দিতে হবে। কারও নামে চার চাকার গাড়ি থাকলে রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির মডেল জানাতে হবে। স্বাস্থ্যবিমার তথ্য দিতে হবে। প্যান ও জিএসটি, আয়ে তথ্য দিতে। কেউ আয়কর দেন কি না, তা জানাতে হবে। প্রত্যেক সদস্যের পেশা জানাতে হবে। SIR ২০২৬ সংক্রান্ত মামলা থাকলে তথ্য দিতে হবে। মোদ্দা কথা অফলাইন আবেদনের ক্ষেত্রে যে নথিগুলি লাগছে। অনলাইনেও সেই তথ্য দিতে হবে।
উল্লেখ্য, ৩ তারিখ বুধবার অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। যোগ্য মহিলাদের মাসিক ৩ হাজার টাকা মাসিক অনুদান দেওয়া শুরু করেছে। প্রথম দিন ২৮ লক্ষের বেশি মহিলাদের অ্যাকাউন্টে টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়েছে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যাচ্ছে। ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। ততদিন অন্নপূর্ণার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও চলছে। আবেদনের সময়সীমা পেরিয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস