Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬
Baruipur Incident

বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার সিপিএমের পোলিং এজেন্ট! বিতর্কে কী জানাল আলিমুদ্দিন?

বারুইপুর 'খুন ও ধর্ষণ' কাণ্ডে পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চতুর্থ অভিযুক্ত। এরই মধ্যে রাজনৈতিক মহলে জোর বিতর্ক ছড়িয়েছে। বারুইপুর কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত আনন্দ সর্দায়ে নাকি সিপিএমের লোক?

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৭:৩১

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৭:৩১

options
link
বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার সিপিএমের পোলিং এজেন্ট! বিতর্কে কী জানাল আলিমুদ্দিন? zoom
বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার সিপিএমের পোলিং এজেন্ট!

বারুইপুর ‘খুন ও ধর্ষণ’ কাণ্ডে (Baruipur Incident) পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চতুর্থ অভিযুক্ত। এরই মধ্যে রাজনৈতিক মহলে জোর বিতর্ক ছড়িয়েছে। বারুইপুর কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত আনন্দ সর্দার নাকি সিপিএমের লোক? এবারের বিধানসভা নির্বাচনে ওই এলাকার বুথের পোলিং এজেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন? সেই নিয়ে জোর বিতর্ক, জল্পনা ছড়িয়েছে। এই নিয়ে এবার বার্তা দিয়েছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটের তরফ থেকে এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।

আনন্দ সর্দার কি সিপিএম করেন? পোলিং এজেন্ট ছিলেন তিনি! এই বিষয়কে সরাসরি ভিত্তিহীন বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব। গুজবে কান না দিতেও অনুরোধ করা হয়েছে দলের তরফে। দলের অফিশিয়াল পেজ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আলিমুদ্দিনের তরফে বার্তা দেওয়া হয়েছে, বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) ধৃত আনন্দ সর্দারের সঙ্গে দলের কোনওকালেই যোগাযোগ, সম্পর্ক ছিল না। সামাজিক মাধ্যমে বার্তায় সিপিএম জানিয়েছে, “ওই ব্যক্তি কোনওভাবেই সিপিএমের সঙ্গে যুক্ত নন, কোনওদিনও পোলিং এজেন্ট ছিলেন না। সিপিএমের উপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, পরিকল্পিত মিথ্যাচার ও কুৎসার বিরুদ্ধে সোচ্চার হন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিপিএম নেতা, এবারের পানিহাটি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী কলতান দাশগুপ্ত সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ১৪০ বারুইপুর পশ্চিম, ২৪৭ নম্বর বুথের বাসিন্দা আনন্দ সর্দার। ওই বুথে সিপিএম মাত্র ২ শতাংশ, মোট ২০টি ভোট পেয়েছিল। তাঁর প্রশ্ন, ওই বুথে সিপিএমের এজেন্টকে বসতে দেওয়া হয়েছিল? কলতানের পালটা বার্তা, “চ্যালেঞ্জ দিচ্ছি ফর্ম ১৭ থাকলে দেখিয়ে যান।” সিপিএমের এক নেতা জানিয়েছেন, গুজব ছড়ানো হচ্ছে। ধৃত আনন্দ সরকার দলের পোলিং এজেন্ট ছিল কিনা নির্বাচন কমিশনের তথ্য খতিয়ে দেখলেই পাওয়া যাবে। কমিশনের ঘরে এজেন্টের সমস্ত নথিপত্র রয়েছে। সেসব দেখলেই সব সত্যি বেরিয়ে আসবে। স্থানীয় সিপিএম নেতৃত্বও এই বিষয়কে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বিজেপির তরফে এই প্রচার করা হচ্ছে বলেও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.