বছরের পর বছর রাজ্যে ঘটা করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছে পূর্বতন তৃণমূল সরকার! সেই সম্মেলন থেকে দেওয়া হয়েছে একের পর এক প্রতিশ্রুতি। কিন্তু এরপরেও রাজ্যে কাটেনি শিল্প-খরা। যদিও রাজ্যে পালাবদলের পরেই শিল্পের আশা জাগিয়ে ১০০ দিনের মধ্যে ম্যাজিক দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এহেন বার্তার কয়েকদিনের মধ্যেই বাংলায় বড়সড় বিনিয়োগের বার্তা। আর তা জানানো হল বঙ্গ বিজেপির অফিসিয়াল সমাজমাধ্যমে। সেই পোস্ট অনুযায়ী, পালাবদলের বাংলায় পশ্চিমবঙ্গের ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করবে আমুল।
এই বিষয়ে আরও খবর
সমাজমাধ্যম খুললেই আমুলের বিনিয়োগ সংক্রান্ত পোস্ট সামনে আসছে। বহু বিজেপি নেতা সেই পোস্ট করছেন। যেখানে দাবি করা হচ্ছে, ‘পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল!।’ ওই পোস্ট অনুযায়ী, এটাই হবে আমূলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। এর ফলে বাংলায় যেমন দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী হবে, তেমনই কর্মসংস্থানের ক্ষেত্রে জোয়ার আসবে বলেও পোস্ট বিজেপির অফিসিয়াল সমাজমাধ্যমে। যদিও এখনও পর্যন্ত রাজ্যের তরফে আমূলের বিনিয়োগ নিয়ে কিছু জানানো হয়নি।
দাবি করা হচ্ছে, ‘পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল!।’ ওই পোস্ট অনুযায়ী, এটাই হবে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। এর ফলে বাংলায় যেমন দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী হবে, তেমনই কর্মসংস্থানের ক্ষেত্রে জোয়ার আসবে বলেও পোস্ট বিজেপির অফিসিয়াল সমাজমাধ্যমে।
তবে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, আগামিদিনে এমন বিনিয়োগ আরও আসবে। তিনি বলেন, ”রাজ্যে বিশাল শিল্প সম্ভাবনা রয়েছে। আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। এমনকী অনেকে দিল্লি, মুম্বই থেকেও ফোন করছেন বিনিয়োগের জন্য।” তবে হরিনঘাটা প্রসঙ্গ তুলে এদিন দিলীপ জানান, সম্প্রতি হরিনঘাটা পরিদর্শনে গিয়েছিলাম। চূড়ান্ত অব্যবস্থা চোখে পড়েছেন। মাদার ডেয়ারির পরিস্থিতিও যে ভালো নয় তাও এদিন জানান মন্ত্রী। বলেন, আগে ৬ লক্ষ মাদার ডেয়ারি দুধ উৎপাদন করত। এখন ৩০ হাজার লিটার দুধ উৎপাদন হচ্ছে। আগের সরকারে মন্ত্রীরা লুঠের রাজত্ব চালিয়েছেন বলেও মন্তব্য দিলীপ ঘোষের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘মুক্ত’ পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা! ২০ বছর পর কাটছে বাম জমানার ‘লজ্জা’
-
মধ্যস্থতায় নিষ্পত্তি নয় মন্দির-মসজিদ বিতর্কের! ফয়সলা আদালতেই, বলছেন বাদী-বিবাদীরা
-
দাদার মতোই সেলিব্রিটি! নেচেকুঁদে, ভেঙিয়ে ‘সুপারস্টার’ ইয়ামালের সাড়ে তিন বছরের ভাই
-
এবার পুরুলিয়ায় গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার, ভোটের আগে তৃণমূলের পক্ষে পোস্টের মাশুল?
-
যেন বিশ্বজয়ী স্কোয়াড! নরওয়েকে স্বাগত জানাতে পথে নেমে ১০০০০০ মানুষের ‘ভাইকিং রো’



