শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন পালন করতে ঝটিকা সফরে কলকাতায় এসে চমক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর! সোমবার বিকেলে তিনি আচমকাই পৌঁছে যান ‘পদ্মশ্রী’ প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যােয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। কী কারণে তাঁর এই আগমন, তা নিয়ে তুঙ্গে জল্পনা। তবে কি এবার বিজেপিতে নাম লেখানোর পথে আরও এক পা বাড়ালেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’? সেই আলোচনাও শুরু হয়ে গিয়েছে।
সোমবারই রাজ্যসভার তিনটি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তৃণমূলের তিনজন – ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় এই আসনগুলি খালি হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এই তিনটি আসনই এবার বিজেপির হতে চলেছে। বাংলায় সরকার গঠনের পর সেই এবার রাজ্যসভার একটি আসনে কি তারকাকে পাঠাতে চায় বিজেপি? সেই কারণে প্রসেনজিতের সঙ্গে সরাসরি দেখা করতে গেলেন শাহ?
আরও পড়ুন:
এই প্রথম নয়। ভোটের আবহে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যের মতো নেতাও প্রসেনজিতের বাড়ি গিয়ে দেখা করে, কথা বলে এসেছেন। এবছর ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের নেতাদের যোগাযোগ আরও বেড়েছে। সেই আবহেই প্রসেনজিতের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এমনকী ভোটের প্রার্থী হওয়া নিয়েও গুনগুন, ফিসফাস শুরু হয়। যদিও অভিনেতা এবং নেতা – দু’পক্ষেরই দাবি ছিল, এসব একেবারেই সৌজন্য সাক্ষাৎ। এরপর স্বয়ং শাহর তাঁর বাড়িতে আসা বড়সড় চমক বলেই মনে করছে সব মহল।
উল্লেখ্য, সোমবারই রাজ্যসভার তিনটি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তৃণমূলের তিনজন – ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় এই আসনগুলি খালি হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এই তিনটি আসনই এবার বিজেপির হতে চলেছে। বাংলায় সরকার গঠনের পর সেই এবার রাজ্যসভার একটি আসনে কি তারকাকে পাঠাতে চায় বিজেপি? সেই কারণে প্রসেনজিতের সঙ্গে সরাসরি দেখা করতে গেলেন শাহ? রাজনৈতিক মহলে এই গুঞ্জনও শুরু হয়েছে। সূত্রের খবর, বেশিক্ষণ অভিনেতার বাড়িতে ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে মিলন মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের মূল অনুষ্ঠানে চলে যান। এই স্বল্প সময়ে অমিত শাহ ও প্রসেনজিতের মধ্যে কী কথা হয়েছে, তাও জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের
-
পরপর টার্গেট বিজেপি নেতা-মন্ত্রীরা! দীপক, সম্বিতের পর সাইবার হামলার শিকার অজয় পোদ্দার
-
মৃত্যু-রক্ত-অস্ত্র অতীত, দুই দশক পর ক্ষমতা থেকে সরছে হামাস, গাজায় এবার অসামরিক শাসন!
-
ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!
-
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?