Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Amit Shah

এসআইআর আবহে আজ তিনদিনের সফরে বঙ্গে শাহ, কী বার্তা দেবেন কর্মীদের?

এবারের সফরে কোনও জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১৪:১৩

options
link
এসআইআর আবহে আজ তিনদিনের সফরে বঙ্গে শাহ, কী বার্তা দেবেন কর্মীদের? zoom
ফাইল ছবি

রূপায়ন গঙ্গোপাধ্যায়: বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র কাজ। সেই আবহে আজ, সোমবার তিন দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে একের পর এক সাংগঠনিক বৈঠক করার সূচি আছে তাঁর। দলীয় বৈঠক ছাড়াও বুধবার বিকেলে আরএসএসের উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক-কার্যকর্তাদের সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করার কথা শাহের। তবে এবারের সফরে কোনও জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

বর্ষশেষের মুখে ভোটমুখী বাংলায় অমিত শাহর এই সফরসূচিতে নানাবিধ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির উঠোনে। চর্চার মূল অভিমুখ, বিধানসভা ভোট রণাঙ্গনে প্রচারে নামার আগে বঙ্গ বিজেপিকে কী বার্তা দেবেন শাহ (Amit Shah)। সূত্রের খবর, নির্বাচনী কৌশল সংক্রান্ত পরামর্শ ছাড়াও প্রচারের অভিমুখ কী হবে, তার প্রাথমিক দিকনির্দেশ দিয়ে যাবেন শাহ।

Advertisement

তবে এবারে সফরের শেষ লগ্নে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন ও জেলার কার্যকর্তা এবং রাজ্য নেতাদের উপস্থিতিতে শাহর সভা করার সূচি নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দলীয় সূত্রে দাবি, গত লোকসভা ভোটে কলকাতার ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি আর জি কর আন্দোলন-সহ বিভিন্ন বিক্ষোভআন্দোলন শাসক দলের ভোটভাণ্ডে প্রভাব ফেলেছে বলে বিজেপি নেতৃত্বের ধারণা। তাই বিধানসভা ভোটে কলকাতা মহানগরীর ১৪টি বিধানসভা কেন্দ্রের উপর বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই শাহর এই সভা।

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি জানা যাচ্ছে, সে অনুযায়ী সোমবার সন্ধে সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছে সল্টলেকে বিজেপি দপ্তরে পৌঁছে যাবেন শাহ। সেখানে প্রথমে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন তিনি। পরে বৈঠক করবেন বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে। মঙ্গলবার দুপুরে প্রথমে সাংবাদিক সম্মেলন ও মধ্যাহ্নভোজনের পর নির্দিষ্ট কয়েকজন শীর্ষনেতার সঙ্গে বৈঠক করার কথা শাহর।

বিকেলে মানিকতলার কেশব ভবনে সংঘ নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠক করার সূচি আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বুধবার কলকাতার ইসকন মন্দির দর্শন করার কথা শাহর। এরপর একটি হোটেলে রাজ্যের বিধায়ক ও সাংসদদের সঙ্গে ঘণ্টাখানেক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মধ্যাহ্নভোজন করবেন শাহ। তারপর ২.১৫ মিনিট নাগাদ সায়েন্স সিটি পৌঁছে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন, জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বদের নিয়ে সভা করবেন শাহ। ওখান থেকেই সন্ধ্যার পর দিল্লি ফিরে যাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.