Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

‘উলটো করে ঝোলাব বলেছিলাম’, গুন্ডাদমন থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুভেন্দুর প্রশংসা শাহের

এত কম সময়ে এত বিপুল কাজ করায় শুভেন্দুকে শুভেচ্ছা জানান অমিত শাহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ২১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ২১:১২

options
link
‘উলটো করে ঝোলাব বলেছিলাম’, গুন্ডাদমন থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুভেন্দুর প্রশংসা শাহের zoom
শুভেন্দুর প্রশংসায় অমিত শাহ। ছবি: কৌশিক দত্ত।
Advertisement

নির্বাচনের আগে গুন্ডাদের উলটো করে ঝোলানোর কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর সেই ‘সংকল্প’ই পূরণ করেছে শুভেন্দুর সরকার। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুন্ডাদমন বিল। এছাড়াও রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে আগস্টেই বিধানসভায় এই বিল পেশ হবে। এই নিয়ে শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। এত কম সময়ে এত কাজ করায় শুভেন্দুকে শুভেচ্ছাও জানান তিনি।

রাজ্যে পালাবদলের পর কেটেছে মাত্র কয়েকদিন। আর এই কয়েকদিনের মধ্যেই একাধিক কাজ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু। অমিত শাহ জানান, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, লাখপতি দিদি-সহ বিভিন্ন প্রকল্প রাজ্যে চালু হয়েছে। উত্তরবঙ্গে ক্যানসার হাসপাতালের নির্মাণ শুরু হয়েছে। এমনকী সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। দুর্নীতির তদন্তের জন্য কমিটি গড়েছে শুভেন্দুর সরকার। এবিষয়ে অমিত শাহ বলেন, “যাঁরা দুর্নীতি করেছিলেন তাঁরা তৈরি থাকুন। কমিটির রিপোর্ট এলেই গুনে গুনে হিসাব হবে।” দুর্নীতির তদন্তের জন্য় আগে অনুমতি পাওয়া যেত না। কিন্তু রাজ্যে পালাবদলের পর সব দুর্নীতির তদন্তের জন্য অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুপুর ১২টায় এই নিয়ে ফোন করেছিলেন তিনি। আর আড়াইটের মধ্যেই তদন্ত শুরুর অনুমতি দেয় রাজ্য সরকার।

Advertisement

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করার লক্ষ্যেও কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মহিলাদের উপর অত্যাচার রুখতেও কমিটি গড়ার কাজ করেছে সরকার। বিধানসভায় পাশ হয়েছে গুন্ডাদমন বিল। নির্বাচনের আগে অমিত শাহ নিজে বাংলায় এসে গুন্ডাদের উলটো করে ঝুলিয়ে সোজা করার কথা বলেছিলেন। সেই কথাই রাখলেন শুভেন্দু অধিকারীর সরকার। গুন্ডাদমন বিল পাশ গুন্ডাদের ‘সবক’ শেখানোর ক্ষেত্রে শুভেন্দু সরকারের প্রথম পদক্ষেপ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করার কথা দিয়েছিলেন তিনি। সেই কথাও রেখেছে শুভেন্দুর সরকার। এর মধ্যেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.