Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Amit Shah

শাহের হাতেই শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠকে শুভেন্দু-সহ কেন্দ্রীয় নেতারা

Shyamaprasad Statue: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সরকারের তরফে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৫:৫৬

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৫:৫৬

options
link
শাহের হাতেই শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন! বৈঠকে শুভেন্দু-সহ কেন্দ্রীয় নেতারা zoom
কালই কলকাতায় অমিত শাহ।
Advertisement

রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ওইদিনই রাজ্যে আসছেন শাহ। জানা গিয়েছে, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উঁচু তাঁর মূর্তি নির্মাণ করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারেন শাহ। এছাড়াও আরও বেশ কিছু অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি।

সোমবার সন্ধ্যায় আগামী ৬ জুলাই, একাধিক কর্মসূচি নিয়ে বিশেষ বৈঠক হয় সল্টলেকের বিজেপি দপ্তরে। যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা। এছাড়াও সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যের মতো কেন্দ্রীয় নেতারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ৬ জুলাই, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সরকারের তরফে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, হুগলির বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে ১২৫ ফুট উঁচু নতুন মূর্তি নির্মাণ, পুরোনো বাড়ির সংস্কার-সহ আশেপাশে এলাকাকে সাজাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। ঘোষণা অনুযায়ী, শ্যামাপ্রসাদ স্মরণে বাড়িতে তৈরি হবে লাইব্রেরি এবং স্মারক। শুধু তাই নয়, আগামী ৬ জুলাই রাজ্য সরকারের তরফে ছুটিও ঘোষণা করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আগামী ৬ জুলাইকে মাথায় রেখে বিশেষ বৈঠক হয় সল্টলেকের বিজেপি দপ্তরে। যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যরা। এছাড়াও সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যের মতো কেন্দ্রীয় নেতারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মসূচির পাশাপাশি একাধিক সাংগঠনিক বিষয় নিয়েও রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.