আজ কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। শিলিগুড়ির কর্মসূচি সেরে শনিবার রাতেই কলকাতায় চলে আসেন তিনি। রবিবার সকালে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দক্ষিণবঙ্গের সব জেলার পুলিশের এসপি ও জেলাশাসকরা উপস্থিত থাকবেন বলে খবর। বৈঠকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন। থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক হবে।
সড়কপথে যাবেন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। আমূল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। প্রত্যেকটা সরকারি কর্মসূচিতেই শাহর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
এই বৈঠকের আগে বা পরে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে দলের সাংগঠনিক বিষয়ে একপ্রস্থ আলোচনা সেরে নিতে পারেন। দলের সংগঠন ও আগামী কর্মসূচি নিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সৌজন্য থেকে অমিত শাহ যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়াম-এর উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে সড়কপথে যাবেন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অমিত শাহ। প্রত্যেকটা সরকারি কর্মসূচিতেই শাহর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় তাঁর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উদ্বাস্তু কলোনি থেকে বিশ্বজয়, ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস
-
স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ মেসির
-
‘ঈশ্বরে’র প্রমাণ করার কিছু নেই! হেরেও চিরবিজয়ীই লিও মেসি
-
ফাইনালের হাফটাইমে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, শাকিরা-জাস্টিনদের সঙ্গে নজরকাড়া রোনাল্ডিনহোরা
-
লোকসভায় অভিষেকের জায়গা পেলেন সুদীপ! দ্বিতীয় সারিতে কালীঘাট তৃণমূলের দলনেতা