অর্ণব আইচ: ম্যাট্রিমনি সাইটে পরিচয়। সেই পরিচয়ের জেরে গল্প করার ছলে হোটেলে ডেকে নিয়ে এসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত ট্যাটু শিল্পী। কলকাতার জোড়াসাঁকো থানার আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শুভম মণ্ডল। হাওড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে ম্যাট্রিমনি সাইটে পরিচয় হয় অভিযোগকারী তরুণীর। ক্রমশ কথাবার্তা বাড়ে। এরপর দেখা করার সিদ্ধান্ত নেন তাঁরা। তরুণীর দাবি, যুবক তাঁর সঙ্গে দেখা করতে চায়। শিয়ালদহ স্টেশনে তাঁদের দেখা হয়। ভালো করে গল্প করার জন্য যুবক তরুণীকে একটি হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তরুণী তাতে রাজি হন।
তরুণীর অভিযোগ, এম জি রোডের একটি হোটেলে তাঁকে নিয়ে যাওয়া হয়। ঘরের দরজা বন্ধ করার পর কথা বলার ছলে যুবক তাঁর যৌন হেনস্তা করতে শুরু করে। এমনকী, তাঁকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। তিনি কোনওমতে চিৎকার করে ঘরের বাইরে বেরিয়ে যান। এদিকে বিপদ বুঝে পালায় অভিযুক্ত। ওইদিনই ট্যাটু শিল্পীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ তদন্ত শুরু করে হাওড়া থেকে যুবককে গ্রেপ্তার করেছে। তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই
-
এবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ, চূড়ান্ত দিনক্ষণও! বাংলাদেশে যাবেন রোহিত-কোহলিরা?
-
আমেরিকায় কোয়েলের পরনে শাড়ি, ভারী গয়না! শুটিং নয়, নিজেই জানালেন বিদেশ পাড়ির কারণ
-
‘পণের জন্য বেল্ট দিয়ে মার’, দিল্লিতে বিয়ের দু’মাসের মাথায় বধূর ‘অস্বাভাবিক’ মৃত্যুতে অভিযোগ মায়ের
-
পাহাড়ি পথে ৯ কিমি হেঁটে সফর, ৩৫৫০ সিঁড়ি ভেঙে তিরুমালায় পুজো ১১৬ বছরের বৃদ্ধার! ভিডিও ভাইরাল