আবারও আর জি কর। এবার রক্ষকই ভক্ষক! আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ। হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ! আপত্তিকর ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল। তারপর আরও কয়েকবার ধর্ষণের অভিযোগ। নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের। গ্রেপ্তার জওয়ান। চিঠি পাঠানো হয়েছে সিআইএসএফ আধিকারিকদের। তদন্ত চলছে।
৯ জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক পরীক্ষার করার জন্য চিনার পার্ক সংলগ্ন একটি হোটেলের বিছানার চাদর এবং অভিযুক্তের ইউনিফর্মও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানের নাম পারুল আহমেদ। তিনি আর জি কর হাসপাতালে কর্মরত ছিলেন। আর জি করে নির্যাতিতার মায়ের চিকিৎসা চলছিল। সেই সূত্রেই নিউটাউনের বাসিন্দা নির্যাতিতার সঙ্গে অভিযুক্ত জওয়ান পারুলের পরিচয়। অভিযুক্ত জওয়ান হওয়ায় সঙ্গে আলাপ আলোচনায় ‘ভয়’ বোধ করেননি নির্যাতিতা। পরিচয়ের পর ক্রমেই তাঁদের বন্ধুত্ব ও প্রেম। এরপরই বেরিয়ে পরে আসল চেহারা! চিনার পার্কের একটি হোটেলে তরুণীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ভয় দেখিয়ে ফের ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন নির্যাতিতা।
পরে পরিবারকে ঘটনা জানালে নারায়ণপুর থানায় অভিযোগ জানানো হয়। ৯ জুন অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করা হয়। ফরেনসিক পরীক্ষার করার জন্য চিনার পার্ক সংলগ্ন একটি হোটেলের বিছানার চাদর এবং অভিযুক্তের ইউনিফর্মও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা
-
সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…
-
বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর
-
‘বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব করবেন মেসি’, অরূপ বিশ্বাসকে বিদ্রুপ ভাস্বরের