অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিয়ে তো দূর-অস্ত, উলটে শিক্ষিকার থেকে ৯ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়েছিলেন অভিযুক্ত। দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করল উত্তর বন্দর থানার আধিকারিকরা। ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌরভ দেওয়ান। বিয়ের ওয়েবসাইটে সৌরভের সঙ্গে পরিচয় হয় প্রতারিত শিক্ষিকার। নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তিনি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সৌরভ ঘনিষ্ঠতা বাড়ায়। এর পর গঙ্গার ধারে একটি বিলাসবহুল হোটেলে অভিযুক্ত ওই শিক্ষিকার সঙ্গে সহবাসও করে।
তরুণীপর অভিযোগ, বিয়ের জন্য টাকার প্রয়োজন বলে অভিযুক্ত শিক্ষিকার কাছ থেকে দফায় দফায় ৯ লাখ ১৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় সৌরভ। শিক্ষিকা উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের করার পর সৌরভ তাঁর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে দিল্লি পালিয়ে যায়। সেখানে একটি কচুরির দোকানে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী
-
দুর্গাপুরের ভাঙা হল নেহরুর মূর্তি! ‘পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন’, পুলিশকে ডেডলাইন কংগ্রেসের
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুড়ে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের