তারাতলা কাণ্ডের পরেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক পুরসভার নির্মীয়মাণ বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজ বন্ধ করে অডিটের সিদ্ধান্ত নেয় রাজ্যের পুর দপ্তর। বৃহস্পতিবার তার রিপোর্ট কার্ড প্রকাশ করল IGLUS ভবন। কতগুলি বিল্ডিংয়ের ক্ষেত্রে কী পরিমাণ বিচ্যুতি রয়েছে, সেগুলি এদিন প্রকাশ করা হয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রিপোর্টে।
অনুষ্ঠানে প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ জানান, “ইতিমধ্যেই ২৭ বেআইনি নির্মাণ চিহ্নিত করা হয়েছে। এমন ২৭ বেআইনি বিল্ডিং-এর বিল্ডার, ইঞ্জিনিয়ারদের মধ্যে যাঁদের সেনসর করা হয়েছে, তাঁদেরই এদিন ডাকা হয়েছে। যে ব্যাঙ্ক থেকে লোন দেওয়া হয়েছিল, তাদেরকেও ডাকা হয়েছে।”
আরও পড়ুন:
বৃহস্পতিবার একাধিক নির্মীয়মাণ সংস্থার প্রতিনিধি, ডেভলপারদের সামনেই রিপোর্ট কার্ড সামনে এনে কড়া হুঁশিয়ারি দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, “যে ২৭ জন আজ এসেছেন, তাঁদের ব্ল্যাকলিস্ট করা হবে। তারা কোনওভাবেই ছাড় পাবেন না। ওরা ভাবেনি বিজেপি সরকার চলে আসবে আর ওদের বেআইনি কাণ্ডকারখানা বন্ধ হয়ে যাবে।” পুরসভার ইঞ্জিনিয়ারদের ব্যর্থতা তুলে ধরে অগ্নিমিত্রার নিদান, “ইঞ্জিনিয়াররা কেন কোনও কাজ করছেন না? অসুবিধা থাকলে ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিন। কে অধিকার দিয়েছে মানুষের জীবন নিয়ে খেলার? প্ল্যাণ পাস করালেন কীভাবে? নাকি টাকা খেয়েছেন? আর্জি জানাব কেউ যেন আপনাদের থেকে ফ্ল্যাট না কেনে।”
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে