নিয়মনীতির বালাই ছিল না! মানা হয়নি পুরসভা, দমকলের নির্দেশিকাও! মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের হোটেলের আগুনে (New Market Hotel Fire) ৯জন মারা গিয়েছেন। একাধিক অব্যবস্থার ছবি এখনও অবধি সামনে এসেছে। এদিন সকালেই ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি খতিয়ে দেখার পর সিইএসসির দিকে আঙুল তুলেছেন। তৃণমূলকে দুষলেন মন্ত্রী। সিইএসসি কীভাবে অনুমতি দিল? কেন বহুতলের ভিতরে বেনিয়ম সামনে আসেনি? ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়েছে ইতিমধ্যেই। পুলিশের তরফে সুয়োমুটো মামলাও করা হয়েছে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
ওই বহুতলের ভিতরে একাধিক হোটেল রয়েছে। অধিক সংখ্যায় ঘুপচি ঘর রয়েছে। প্রচুর সংখ্যায় এসিও চলত সেখানে। ভিনরাজ্য, বাংলাদেশ আসা মানুষজন এইসব এলাকার হোটেলে উঠতেন। এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। আজ, বুধবার সকালে ওই এলাকায় গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। পরিস্থিতি খতিয়ে দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা। একটি বহুতলের মধ্যে একাধিক হোটেল কীভাবে চলত? প্রচুর সংখ্যায় এসিও চলত। কীভাবে অনুমতি দিল সিইএসসি? তৃণমুল আমলে কলকাতা পুরসভা কীভাবে ট্রেড লাইসেন্স পাশ করল? সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী।
তৃণমূল কংগ্রেসের শাসনকালে দুর্নীতি, বেনিয়মের অভিযোগ ফের তোলা হয়েছে। তৃণমূল আমলে এইসব হোটেলে দমকলের অনুমতি কীভাবে মিলল? সেই প্রশ্নও উঠেছে। কলকাতা পুরসভার আওতায় থাকা হোটেলগুলির অডিট করা হবে। সেই কথাও জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের অভিশাপ বহন করতে হচ্ছে। কীভাবে এখানে হোটেল করার অনুমতি দিয়েছে, কীভাবে ট্রেড লাইসেন্স হল? সেই তদন্ত হবে। কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ সুয়োমুটো মামলাও দায়ের করেছে। ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়েছে ইতিমধ্যেই। দমকল বিভাগের তরফেও অভিযোগ জানানো হয়েছে। বহুতল ও হোটেলের মালিকদের খোঁজে তল্লাশি চলছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?
-
হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’
-
বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা
-
স্পিন-জুজু কাটিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া, কোন মন্ত্রে সফল? মুখ খুললেন রাহুল
-
কলকাতায় আগ্নিকাণ্ডে মৃত ৮ বাংলাদেশি, দেশে দ্রুত দেহ ফেরানোর প্রতিশ্রুতি তারেকের মন্ত্রীর



