Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Agnimitra Paul

ছবি তুলে পাঠালেই জঞ্জাল সাফ! কাল থেকে চালু ‘স্বচ্ছ অ্যাপ’, আর কী বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা?

রাজ্যকে পরিষ্কার রাখতে তিনমাস সচেতন হওয়ার সুযোগ দেবে সরকার। পয়লা সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করে রাজ্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৮:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৮:৫২

options
link
ছবি তুলে পাঠালেই জঞ্জাল সাফ! কাল থেকে চালু ‘স্বচ্ছ অ্যাপ’, আর কী বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা? zoom
পুর এলাকায় জঞ্জাল সাফ করতে 'স্বচ্ছ অ্যাপ' চালু রাজ্য সরকারের।

রাজ্যের পুর এলাকাগুলিকে পরিচ্ছন্ন করতে বড় উদ্যোগ সরকারের। আগামিকালই অর্থাৎ শনিবার থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিকভাবে রাজ্যের ১০ টি পুরসভায় এই অ্যাপের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানান, “আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে পরিষেবা জানা বোঝার সুযোগ দেওয়া হবে। এটি নতুন কোনও নিয়ম নয়। রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা।”

‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে কীভাবে পরিষেবা?
এই অ্যাপের মাধ্যমে পুর এলাকায় পরিচ্ছন্নতা নিয়ে সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। পুর-পরিষেবা সংক্রান্ত অভিযোগও সরাসরি জানানো যাবে অ্যাপে। রাস্তায় পড়ে থাকা জঞ্জালের ছবি তুলে আপলোড করে অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগ দ্রুত নিষ্পত্তির দিকে তৎপর থাকবে প্রশাসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী অগ্নিমিত্রা। তবে এখনই নয়, রাজ্যকে পরিষ্কার রাখতে তিনমাস সচেতন হওয়ার সুযোগ দেবে সরকার। পয়লা সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করে রাজ্য।

অগ্নিমিত্রা পাল জানান, “আগস্ট মাস থেকে তিন মাস সচেতনতামূলক প্রচার চলবে রাজ্যজুড়ে এবং ১০০ মিটার দূরত্বে জাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “স্বচ্ছ ও আধুনিক বাংলার পথে আরও নতুন পদক্ষেপ হিসেবে স্বচ্ছ অ্যাপ চালু করবে সরকার। উন্নত বাংলা গড়ার কাজে এবার প্রযুক্তিই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী। রাস্তা, নিকাশি, আবর্জনা সহ যে কোনও নাগরিক পরিষেবার সমস্যা সমাধান এবার হাতের মুঠোয়।” এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী অগ্নিমিত্রা। তবে এখনই নয়, রাজ্যকে পরিষ্কার রাখতে তিনমাস সচেতন হওয়ার সুযোগ দেবে সরকার। পয়লা সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করে রাজ্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.