ধীমান রক্ষিত: ছাত্র সংসদ নির্বাচনের দাবি। শনিবার সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার আগে অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর। পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্ররা। পালটা তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হয়। ধস্তাধস্তিও হয় একপ্রস্থ।

শনিবার বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তার আগে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাম ছাত্র সংগঠন সুর চড়ায়। মানববন্ধন করে স্লোগান দিতে শুরু করে বাম ছাত্র সংগঠনের সমর্থকরা। ওয়েবকুপার সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। তার ফলে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
এর আগে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমবায় ভোট হয়। কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৫৮টি আসনে নির্বাচন হয়। তাতে অংশ গ্রহণ করেন প্রায় ১২৫ জন প্রার্থী। ৫১ টি আসনেই জিতেছেন বাম প্রার্থীরা, আর শাসকদলের প্রার্থীরা জয়লাভ করেছেন ৭ আসনে। বলে রাখা ভালো, ২০২১ সালের পর থেকে বেশ কয়েক বছর ধরেই সরকারি নির্দেশে আটকে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন। বহু লড়াইয়ের পর এবছর নির্বাচনের সম্মতি দেয় আদালত। তবে অভিযোগ, আইনি অনুমোদনের পরও শাসক দলের সমর্থনে নানাভাবে এই নির্বাচনে বাধা তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক এবং শিক্ষাকর্মীদের মিলিত প্রচেষ্টায় এই সমস্ত ‘অপচেষ্টা’কে ব্যাহত করে অবশেষে মোট ৫৮ আসনে নির্বাচন হয়।
সর্বশেষ খবর
-
পুষ্পা ফিনিস! চাপের মুখে স্ত্রী’র হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের ‘সেনাপতি’
-
দমদম বিমানবন্দরের রানওয়ে বাড়াতে সরছে বাঁকড়া মসজিদ, বন্ধ হল এন্ট্রি পাস, নমাজ পড়া!
-
ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে? বিতর্ক নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি
-
মেটার নতুন এআই মডেলে গোপনীয়তা ফাঁস! বিতর্কের চাপে ফিচার নিয়ে বড় সিদ্ধান্ত জুকারবার্গের
-
সম্পর্কে ফুরিয়েছে মিলনের ইচ্ছা? দাম্পত্যে উষ্ণতা ফেরাতে ‘স্লিপ ডিভোর্স’-এই লুকিয়ে সমাধান