ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ৫ বছর বসবাস! খাস কলকাতায় গ্রেপ্তার হলেন আফগান যুবক। ধৃতের নাম জামিল খান। পুলিশ ধৃতকে জেরা করছে। আরও কোনও আফগান নাগরিক এভাবে রয়েছে কিনা, খোঁজখবর নিয়ে দেখছে পুলিশ। অনুপ্রবেশকারী ইস্যুতে কঠোর নীতি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন জেলাতেই একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। তাঁদের সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিন মাসের ভিসা নিয়ে কলকাতায় আসেন জামিল খান। ২০২১ সালের মে মাসে তার ভিসার মেয়াদ ফুরিয়ে যায়। কিন্তু আফগানিস্তানে তিনি আর ফিরে যাননি। কলকাতা শহরেই বৈধভাবে বসবাসকারী অন্য আফগানদের সঙ্গে অবৈধভাবে থেকে যান তিনি! অভিযোগ, ওই যুবক অভিভাবকদের ভুয়ো পরিচয় দেখিয়ে জাল আধার কার্ড তৈরি করেন। তার ভিত্তিতে তৈরি করা হয় জাল ড্রাইভিং লাইসেন্সও। অথচ তার কাছে আফগানিস্তানের পাসপোর্টও রয়েছে। এভাবে গত পাঁচ বছর ধরে তিনি কলকাতায় বসে ব্যবসাও করছিলেন!
আরও পড়ুন:
সম্প্রতি পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তদন্ত করতে গিয়েই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের হাতে জামিলের তথ্য আসে। এসসিও-র আধিকারিকরা প্রাথমিক তদন্তের পর জামিলকে তলব করে জেরাও করেন। পাঁচ বছর ধরে অবৈধভাবে এই দেশে রয়েছেন, সেই প্রমাণ পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়। ভবানীপুর থানার পুলিশই তাকে গ্রেপ্তার করেছে। আরও কতজন আফগান এভাবে অবৈধভাবে কলকাতায় রয়েছেন? তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ শুভেন্দুর, বিচারের আশায় সুটিয়া
-
যুদ্ধের পৃথিবীতে মহাকাব্যের ‘পুনর্জন্ম’, কেমন হল নোলানের ‘দ্য ওডিসি’
-
‘আমাদের ভিতরের একটা লোক ওদের মধ্যে’, বিধানসভায় মদনকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের, কী বললেন মমতার’কালারফুল বয়’?
-
১২০০০ কিমি দূরের বিশ্বকাপ ঘিরে রক্তাক্ত বাংলাদেশ, শুধুই ফুটবল উন্মাদনা নাকি কারণ গভীর?
-
গরিবকে অবহেলা! নিজেদের ‘চিকিৎসক’ বলে পরিচয় দেবেন না, ধর্ষিতার মৃত্যুতে ‘সুপ্রিম’ ভর্ৎসনা