যাদবপুরের অশান্তির ঘটনায় গত কয়েকদিন ধরে চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপির ইউনিট সভাপতি তথা পিএইচডি গবেষক নিখিল দাস। একটি সংবাদমাধ্যমে তাঁকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন বামনেতা শতরূপ ঘোষ। তিনি যৌন হেনস্তায় অভিযুক্ত বলেও দাবি করেছিলেন। এবার সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে পালটা দিলেন নিখিল। তিনি আদালতের নথি দেখিয়ে জানালেন, ওই যৌন হেনস্তার মামলায় আগেই ক্লিনচিট পেয়েছেন তিনি। এরপরই ২০২১ সালের নির্বাচনী হলফনামা তুলে ধরে তাঁর দাবি, শতরূপ ঘোষের বিরুদ্ধেও রয়েছে মলেস্টেশনের অভিযোগ। পাশাপাশি সিপিএমের এই ভরাডুবির জন্যও তাঁকেই দায়ী করলেন নিখিল।
ঠোঁটকাটা হিসেবে বরাবরই পরিচিতি বামনেতা শতরূপ ঘোষ। বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি। সম্প্রতি একটি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে এবিভিপি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তিনি। নিখিল দাসকে ব্যাক্তিগত আক্রমণও করেন শতরূপ। বছর দশেক আগে নিখিলের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের কথাও শোনা যায় তাঁর মুখে। এবার পালটা দিলেন নিখিল। এদিন ভিডিও বার্তায় তিনি বলেন, “শতরূপ ঘোষ নামে একজন আমার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। যিনি তিনবার ভোটে দাঁড়িয়ে তিনবারই হেরেছেন। সিপিএম শূন্য হওয়ার পিছনে অবদান ওঁর। আমার বিরুদ্ধে যে এত কথা বলছেন, আমার কাছে কোর্টের নথি আছে। কোর্ট জানিয়েছে, আমি নির্দোষ। আদালতে সত্যিটা প্রমাণ হয়ে গিয়েছে।”
আরও পড়ুন:
এরপরই শতরূপ ঘোষের নির্বাচনী হলফনামায় থাকা তথ্য তুলে ধরে নিখিল প্রশ্ন করেন, “আপনার বিরুদ্ধে তো মলেস্টেশনের অভিযোগ ছিল। আমি তো দেখিয়ে দিলাম, আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আপনার কাছে কি এমন কোনও নথি আছে?” এখানেই থামেননি তিনি। শতরূপের মেধা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিখিলের কথায়, “বামপন্থীরা আমাদের পিছনে পড়েছে কারণ আমরা যাদবপুরে ভালো কিছু করতে চাইছি। সিপিএম ও নকশালদের আঁতাতে আঘাত হেনেছি বলেই সিপিএম পরিচালিত জুটা অশান্তি করছে। শিক্ষকরাই ছাত্রদের সুপারি দেয়।” যাদবপুরের পড়ুয়াদের অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “ছেলেমেয়েদের এদের থেকে দূরে রাখুন। এরা মগজধোলাই করে দেশবিরোধী কাজে লিপ্ত করে দেবে। পরে যখন বুঝবেন কেরিয়ার নষ্টের পথে তখন কিছু করার থাকবে না।” এপ্রসঙ্গে একাধিকবার সংবাদ প্রতিদিন-এর তরফে ফোনে শতরূপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি।
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট