Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

ভোটে বিপর্যয়ে পর অবশেষে পথে নামছেন অভিষেক, দেখতে যাবেন ‘আক্রান্ত’দের

ভোটে ভরাডুবির পর থেকে শোচনীয় অবস্থা তৃণমূলের। দলের অন্দরে বিদ্রোহের আঁচ। ভোটে আক্রান্তদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে এবার ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:১৪

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:১৪

options
link
ভোটে বিপর্যয়ে পর অবশেষে পথে নামছেন অভিষেক, দেখতে যাবেন ‘আক্রান্ত’দের zoom
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
Advertisement

ভোটে ভরাডুবির পর থেকে শোচনীয় অবস্থা তৃণমূলের। দলের অন্দরে বিদ্রোহের আঁচ। ভোটে আক্রান্তদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দাঁড়াননি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে এবার ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। ভোটে বিপর্যয়ের পর এই প্রথমবার ‘আক্রান্ত’দের কাছে যাবেন তিনি। জানা গিয়েছে, বেলেঘাটা এবং দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণে যাবেন অভিষেক।

শনিবার প্রথমে যাবেন সোনারপুর দক্ষিণে। সেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হন সঞ্জু কর্মকার। শনিবার তাঁর বাড়িতে যাবেন অভিষেক। এরপর তাঁর যাওয়ার কথা বেলেঘাটায়। ‘আক্রান্ত’ দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়েকের সঙ্গে দেখা করার কথা তাঁর।

শনিবার প্রথমে যাবেন সোনারপুর দক্ষিণে। সেখানে ভোট পরবর্তী হিংসার শিকার হন সঞ্জু কর্মকার। শনিবার তাঁর বাড়িতে যাবেন অভিষেক। এরপর তাঁর যাওয়ার কথা বেলেঘাটায়। ‘আক্রান্ত’ দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়েকের সঙ্গে দেখা করার কথা তাঁর।

Advertisement

গত ৪ মে ভোটের ফলপ্রকাশের দিন সকালে পোস্টাল ব্যালট গোনার সময় থেকেই তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বেলা ১২টার পর থেকেই মোটের উপর বিজেপির জয় নিশ্চিত হয়ে যায়। তারপর সময় যত গড়িয়েছে ক্রমে গেরুয়া ঝড় ওঠে। ওইদিনই শেষবার ভোটগণনা কেন্দ্রে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁকে ‘চোর’ স্লোগানও শুনতে হয়। তারপর থেকেই অন্তরালে। আর একবারের জন্য জনতার মাঝে দেখা যায়নি তৃণমূলের ‘সেনাপতি’কে। যদিও কালীঘাটের বৈঠকে একাধিকবার দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর, ঘরোয়া বৈঠকে বারবার তাঁর দিকেই উঠেছে অভিযোগের আঙুল। অভিষেকের সিদ্ধান্ত এবং আইপ্যাক ‘প্রীতি’র জন্য দলের এই বিপর্যয় বলেও অভিযোগ ওঠে। ক্ষমতায় থাকাকালীন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে অভিষেকের বিরুদ্ধে। এরপর দলের ভরাডুবির পরেও দলীয় কর্মীদের পাশে না দাঁড়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে। দলের নেতানেত্রীরা বারবার বলেছেন, এভাবে ঠান্ডা ঘরে বসে হবে না। ময়দানে নেমে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে হবে। অবশেষে ভোটের ফল বেরনোর প্রায় তিন সপ্তাহেরও বেশি সময় পর পথে নামার সিদ্ধান্ত অভিষেকের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.