Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

সই জাল কাণ্ডে ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক, কুণালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ?

সই জাল কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছে। সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৪:৪৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৪:৪৪

options
link
সই জাল কাণ্ডে ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক, কুণালের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? zoom
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

সই জাল কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ বেলা ১২টার সময় তাঁকে ভবানী ভবনে ডাকা হয়েছিল। সাড়ে ১১টার পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ। বেলা ১১টা ৪৩ মিনিট নাগাদ তিনি ভবানী ভবনে গিয়ে পৌঁছন। রিসেপশনে তাঁকে পরিচয়পত্র দেখাতে হয়। প্রথমে তিনি গাড়ি থেকে নেমে ভবানী ভবনের বিল্ডিংয়ের ভিতর এগিয়ে গিয়েছিলেন। পরে তাঁর এক সহযোগী গাড়ি থেকে অভিষেকের আইডি কার্ড নিয়ে গিয়ে দেন। সেই আইডি কার্ড দেখিয়েই অভিষেক ভবানী ভবনের ভিতরে ঢোকেন।

সই জাল কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করা হয়েছে। সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিন দুপুরেই অভিষেক ভবানী ভবনে পৌঁছে যাবেন বলে খবর। দুপুর তিনটের পর কুণাল ঘোষকেও ডাকা হয়েছে বলে খবর। এর আগে বৃহস্পতিবার সিআইডি আধিকারিকদের দীর্ঘ জেরার সামনে পড়েছিলেন অভিষেক। বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে মেলেনি বলে সিআইডি সূত্রে জানা গিয়েছিল। সেইসব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। রেজোলিউশনের আসল কপি কোথায়? সেই প্রশ্নের উত্তর চাইছেন তদন্তকারীরা। অভিষেক ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে? সেই চর্চাও চলছে।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার ভবানী ভবনে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা সাড়ে ৫ ঘণ্টা ম্যারাথন জেরা চলে। রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডি-র সদর দপ্তর থেকে বেরন তিনি। সই জালিয়াতি কাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে বেরিয়ে যান তিনি।

কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই বৃহস্পতিবার সন্ধে ছ’টার আগেই ভবানী ভবনে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা সাড়ে ৫ ঘণ্টা ম্যারাথন জেরা চলে। রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডি-র সদর দপ্তর থেকে বেরন তিনি। সই জালিয়াতি কাণ্ডে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে বেরিয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন তিনি। রাতেই তাঁদের মধ্যে সেখানে বৈঠক হয়। জানা গিয়েছে, তাঁর উত্তরে সন্তুষ্ট নন আধিকারিকরা। পরে জানা যায়, রবিবার ফের অভিষেককে তলব করা হয়েছে। 

জানা গিয়েছে, সই জাল কাণ্ডে তৃণমূলের আরেক বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষকেও এদিন ভবানী ভবনে ডাকা হয়েছে। তাঁর থেকেও তথ্য নেওয়া হবে বলে খবর। প্রথমে অভিষেককে ডাকা হয়েছে। দুপুরের পর ভবানী ভবনে যাবেন কুণাল। অন্দরের খবর, এই তদন্তে তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও নোটিস দেওয়া হচ্ছে! সই জাল কাণ্ডে একাধিক বিষয়ে সদুত্তর খুঁজছেন আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.