সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ৬জন বাঙালি পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, ‘বর্জনের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। ২০২৬ সালের নির্বাচনে জনতা জবাব দেবে।’
শুক্রবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আইনের হাত লম্বা আজ, তা প্রমাণিত। কলকাতা হাই কোর্ট দিল্লির সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে। ‘বাঙালি অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে যাঁদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, বীরভূমের সেই গর্ভবতী মহিলা-সহ ছয়জনকে অবিলম্বে দেশে ফেরত আনার দিয়েছে আদালত।’
সঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতার অভিষেকের আরও তোপ, হাই কোর্টের এই রায় বাঙালিদের উপর বাঙালি-বিরোধী জমিদাররা নিষ্ঠুর হয়রানির কথা তুলে ধরেছে। তিনি লেখেন, ‘বাংলার মানুষ, অপমান, বর্জনের রাজনীতি সহ্য করবে না। যাঁরা ভয় ও নিপীড়নের মাধ্যমে পাচার করছে ২০২৬ সালে ভোটে তাঁরা জনতার যোগ্য জবাব পাবে।’ তিনি আরও যোগ করেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। বাংলার মানুষের মর্যাদা, অধিকার এবং ভাষা রক্ষায় আমাদের সংকল্প অটল থাকবে।’
Today, the long arm of the law has finally caught up. The Hon’ble Calcutta High Court has held the FRRO (Delhi) detention and deportation order unlawful and directed the immediate repatriation of six people, including the pregnant woman from BIRBHUM, who were labelled…
— Abhishek Banerjee (@abhishekaitc) September 26, 2025
উল্লেখ্য, ১৮ জুন বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরিবারের সদস্যরা জানান, সেদিনই তাঁরা বাড়িতে ফোন করে খবর দেন যে পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন দিল্লি রওনা হন। কিন্তু থানায় পৌঁছেও তাঁদের সমস্যার কোনও সুরাহা হয়নি। পুলিশ জানায়, ধৃতদের বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। কোন এলাকা দিয়ে তাঁদের সীমান্তে নিয়ে যাওয়া হয়, তাও জানানো হয়নি। এরপরই মামলা হয় আদালতে। কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে সোনালি বিবিকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা