সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বঙ্গবাসী নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে মেগা বৈঠকে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ফের বিজেপিকে একহাতও নিলেন তিনি।
অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা, কৃতজ্ঞতা। সব স্তরের নেতাকে কৃতজ্ঞতা প্রণাম। সকলের সঙ্গে দেখা হল। নতুন বছরে অনেকের সঙ্গেই আমার দেখা হয়নি। এই কর্মিসভায় উপস্থিত হয়ে আমাদের কথা, দলেনেত্রীর নির্দেশ বাস্তবায়িত করতে দূর থেকে এসেছেন। কিছুনেতার সঙ্গে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।” এরপর সন্দেশখালি কাণ্ডের প্রসঙ্গ তুলে বিজেপিকে দুষে অভিষেক আরও বলেন, “আজ থেকে ঠিক একবছর আগে ২৭ ফেব্রুয়ারি বাংলায় কী পরিস্থিতি ছিল। কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল। মানুষ তাঁর যোগ্য জবাব দিয়েছে। কুৎসার কারণে ১৮টি থেকে ১২টি আসনে নেমে এসেছে। ২০২৪ সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম, আমরা মানুষের পাশে রয়েছি। রাজ্য সরকার বাড়ি করে দেবে বলেছিল। করেছে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। কেন্দ্র টাকা দেয়নি। রাজ্য ১২ লক্ষ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়েছে।”
একশো দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বলেই অভিযোগ। তবে রাজ্য সরকার সেই টাকা দিয়েছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “কেন্দ্রের দয়াদাক্ষিণ্য চাই না। কারও কাছে মাথানত করব না। ৫৯ লক্ষ গ্রাহককে ১০০ দিনের টাকা দেওয়া হবে। বাংলাকে ছোট করার পরিকল্পনা হয়েছে। আর জি কর থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে সকলের কাছে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু বাংলার মানুষকে ভুল বোঝাতে পারেনি। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে রক্ষা করব। ওদের সিবিআই , ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মী ওদের নেই। কীভাবে ওরা বাংলাকে কলুষিত করেছে সবাই দেখেছেন। আমাদের লক্ষ্য, ওদের হারানো।” আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে লক্ষ্যমাত্রাও স্থির করে দেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, “২১৪ টা আসন একুশে পেয়েছিলাম। ২১৫-এর বেশি আসন নিয়ে আসবেন।”
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতি আর প্রাণের বাঁধন! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই