Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

কলকাতা বিমানবন্দরে অভিষেককে দেখে ‘চোর’ স্লোগান, সই জাল কাণ্ডে পৌঁছলেন ভবানীভবন

সই জাল কাণ্ডে ২১ দিনের জন্য রক্ষাকবচ মিলেছে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৮:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৮:০২

options
link
কলকাতা বিমানবন্দরে অভিষেককে দেখে ‘চোর’ স্লোগান, সই জাল কাণ্ডে পৌঁছলেন ভবানীভবন zoom
ফাইল ছবি।

সই জাল কাণ্ডে ২১ দিনের জন্য রক্ষাকবচ মিলেছে। তবে আজ, বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Abhishek Banerjee) সিআইডি দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সেই নির্দেশ মেনে সিআইডি দপ্তরে হাজিরা দিতে কলকাতা ফিরলেন তৃণমূল ‘সেনাপতি’। বিমানবন্দর থেকে বেরনোর মুখে উঠল ‘চোর’ স্লোগান। কোনওরকমে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় গাড়িতে ওঠেন তিনি। মনে করা হচ্ছিল, তিনি বিমানবন্দর থেকে সোজাসুজি ভবানীভবন যাবেন। কিন্তু দেখা যায়, কালীঘাটের বাড়িতে যান তিনি। আধঘণ্টা পর, ঘড়ির কাঁটায় ৫ টা বেজে ৪০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ভবানীভবনের পথে রওনা দেন অভিষেক। নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি দপ্তরে পৌঁছন তিনি।

Abhishek Banerjee reaches Kolkata
দমদম বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি-বিধান নস্কর।

সই জাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরপর তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। এদিকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার দিল্লি থেকে ফেরার কথা থাকলেও স্রেফ গ্রেপ্তারির আশঙ্কায় তিনি রাজধানীতেই থেকে গিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাই কোর্টে ছিল অভিষেকের মামলার শুনানি। সেখানে অভিষেককে রীতিমতো ধমক দেন বিচারপতি কৌশিক চন্দ। কেন বারবার হাজিরা এড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কড়া ভাষায় বলেন,  “আপনি হাজিরা এড়াচ্ছেন কেন? কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।” এরপরই অভিষেকের আইনজীবী জানান, রক্ষাকবচ মিললে তিনি হাজিরা দেবেন। সবরকম সহযোগিতাও করবেন। সওয়াল-জবাব শেষে বিচারপতি চন্দ অভিষেককে ২১ দিনের রক্ষাকবচ দেন। তবে সেই সঙ্গে তিনি নির্দেশ দেন, যেখানেই থাকুন না কেন বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রক্ষাকবচ হাতে নিয়ে আদালতের নির্দেশ মেনে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। তাঁকে দেখা মাত্রই ওঠে চোর স্লোগান। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাধারণত বিমানবন্দরে নেমে বরাবর বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে দেখা যেত অভিষেককে। তবে এদিন একেবারে অন্য মেজাজে। কোনও প্রশ্নেরই জবাব দেননি তিনি। কোনওরকমে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় গাড়িতে ওঠেন তিনি। এরপর কালীঘাটের বাড়ি হয়ে ভবানীভবনে পৌঁছন ‘যুবরাজ’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.