সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং কুণাল ঘোষকে (Kunal Ghosh) মুখোমুখি বসিয়ে জেরা করল সিআইডি। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এদিন ভবানী ভবন থেকে বের হন বেলেঘাটার বিধায়ক। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, অভিষেকের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে সবরকম সাহায্য করেছেন। এদিকে প্রায় ৮ ঘণ্টা কেটে গিয়েছে এখনও ভবানী ভবনেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চলছে জিজ্ঞাসাবাদ।
নির্ধারিত সময়ের অনেক আগেই এদিন ভবানী ভবনে পৌঁছে যান ‘যুবরাজ’। একাধিক নথি সামনে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। দুপুর সাড়ে তিনটের কিছু পরে ভবানী ভবন পৌঁছান কুণাল ঘোষ।
আরও পড়ুন:
এই মামলায় গত বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে মেলেনি বলেই সূত্রের খবর। এরপরেই আজ, রবিবার ফের তাঁকে তলব করা হয়। দুপুর ১২ টার মধ্যেই তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও নির্ধারিত সময়ের অনেক আগেই এদিন ভবানী ভবনে পৌঁছে যান ‘যুবরাজ’। একাধিক নথি সামনে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। দুপুর সাড়ে তিনটের কিছু পরে ভবানী ভবন পৌঁছান কুণাল ঘোষ। সূত্রের খবর, প্রথমে আলাদা ভাবে দুজনকে জেরা করা হয়। এরপর অভিষেক এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করেন রাজ্যের গোয়েন্দা আধিকারিকরা।
প্রায় সাড়ে তিনঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কুণাল ঘোষ জানান, তদন্তে সবরকম সাহায্য করেছি। আর বিশেষ কিছু বলতে চাননি। ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যান বিধায়ক। বলে রাখা প্রয়োজন, সই জাল-কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, মামলার তদন্তে এর আগে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। তাঁর বাসভবনের পাশে থাকা অফিসে চলে তল্লাশি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে