Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Abhishek Banerjee

সই কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে সিআইডির কাছে চাইলেন সময়

এই নিয়ে দ্বিতীয়বার সিআইডির হাজিরা এড়ালেন অভিষেক।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৩:২১

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৩:২১

options
link
সই কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে সিআইডির কাছে চাইলেন সময় zoom
ফাইল ছবি।

সই কাণ্ডে ফের সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে শনিবারই দিল্লিতে গিয়েছেন তিনি। বর্তমানে অভিষেক সেখানেই রয়েছেন। এদিন চিঠি লিখে সিআইডির কাছ থেকে সময় চান তিনি। 

বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ার পর তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতে সিআইডি তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিস ধরায়। এ মামলায় গত ৩০ মে নোটিস দিয়ে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে সেদিনই সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপকভাবে জনরোষের শিকার হন তিনি। এরপরই অসুস্থতার কথা জানিয়ে ১ জুন সিআইডির প্রথম হাজিরা এড়ান অভিষেক। ভবানী ভবনে হাজিরার জন্য ১৫ দিন সময় চান তিনি। কিন্তু তাঁকে ৭ দিনের মধ্যে অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে এদিনও হাজিরা এড়ালেন অভিষেক।

Advertisement

সই-কাণ্ডে সিআইডি যাতে তাঁকে গ্রেপ্তার না করে, সেই রক্ষাকবচ চেয়ে গত বুধবার কলকাতা হাই কোর্টে আবেদন জানান অভিষেক। দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস তাঁর দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন। আগামী ১০ জুন এই মামলার শুনানি হবে। এদিন অভিষেক সিআইডিকে দেওয়া চিঠিতে এই মামলার প্রসঙ্গও তোলেন। পাশাপাশি জানান, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। সেই কারণে আজ হাজিরা দিতে পারছেন না। হাজিরার জন্য সময় চান তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.