অর্ণব আইচ: কলকাতার একটি থানার লকআপের ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে অশ্লীল আচরণ অস্ত্র পাচারকারীর। হঠাৎই জামাকাপড় খুলে ফেলে সে! শুরু করে নাচ-গান। পুলিশের পক্ষ থেকেই এই ঘটনায় ধৃতের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কেন এমন আচরণ? নেপথ্যে কোন ষড়যন্ত্র? তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, একবালপুর থানার লকআপে ঘটেছে এই ঘটনাটি। কিছুদিন আগেই একবালপুরের এম এম আলি রোডের একটি ফ্ল্যাট থেকে মহম্মদ শাহবাজ ওরফে পাগলা শাহবাজ নামে ওই যুবককে অস্ত্র পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রচুর অস্ত্রও পুলিশ উদ্ধার করেছিল। পুলিশ হেফাজতে থাকাকালীনই বিশেষ পোশাকে ছিল সে। অভিযোগ, সম্প্রতি সে লকআপের মধ্যে যাবতীয় পোশাক খুলে ফেলে।
অভিযোগ, ওই অবস্থায় সে লকআপের ভিতরে অশ্লীল নাচ ও গান শুরু করে। চিৎকার করে পুলিশ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণও করতে থাকে। তাকে ধরতে গেলে হুমকি দিতে শুরু করে সে। ওই সময় মহিলা পুলিশকর্মীরাও থানায় ছিলেন। কোনওমতে পুলিশ আধিকারিকরা তাকে ঠান্ডা করেন। তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়। তার এই আচরণ নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের