অর্ণব আইচ: দেরি করে বাড়ি ফেরা নিয়ে অশান্তি। বাবার হাতে খুন মাদকাসক্ত যুবক। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতার বেনিয়াপুকুর এলাকায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোশন থাপা। তাঁর বয়স ২৩ বছর। বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বাবা রমেশ থাপার সঙ্গে অশান্তি চলছিল রোশনের। কারণ হিসেবে জানা যাচ্ছে, রোশন মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার রাতে বাড়ি ফিরতে বেশ কিছুটা দেরি করেন রোশন। সেই সময় মদ্যপ অবস্থায় বাড়িতেই ছিলেন রমেশ। জানা গিয়েছে, সেই সময়ই বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। অভিযোগ, তখন আচমকাই ছুরি দিয়ে এলোপাথারি ছেলেকে কোপাতে শুরু করেন রমেশ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রোশন।
[আরও পড়ুন: কথা রাখল সরকার, মাসের শেষ দিনেই বেতন পেলেন চাকরিহারারা]
তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় রোশনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। খোঁজ চলছে অভিযুক্তের। প্রতিবেশী সূত্রে খবর, মাদকাসক্ত ছিলেন রোশন, তা নিয়েই বরাবর চলত অশান্তি।
[আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরের পর এবার নিশানায় রাজভবন! নাশকতার হুমকি দিয়ে পাঠানো হল মেল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক