অর্ণব আইচ: খাস কলকাতায় যুবক খুন? কোয়েস্ট মলের পিছন দিকের বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। উদ্ধারের সময় রক্তে ভেসে যাচ্ছিল যুবকের দেহ। রয়েছে আঘাতের চিহ্নও। ওই যুবককে খুন করা হতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
নিহত যুবকের নাম সামসের আলি। বছর আটত্রিশের ওই যুবক নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত বলেই খবর। কোয়েস্ট মলের পিছনদিকে বাস তাঁর। সেখান থেকেই শুক্রবার তাঁর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর দেহ রক্তে ভেসে যাচ্ছিল। রয়েছে একাধিক ক্ষতচিহ্নও। খবর পেয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: সোহমের চড় কাণ্ডে টেকনো সিটি থানার IC-কে শোকজ]
খুন নাকি আত্মহত্যা করেছেন ওই যুবক, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ক্ষতচিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তাঁকে। কে বা কারা খুন করেছে তাঁকে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তথ্যের খোঁজে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এলাকার সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: রাজ্যের বিভিন্ন হাসপাতালের আউটডোরে ‘ভূতুড়ে রোগ’! ৮ ঘণ্টায় একজন চিকিৎসক দেখছেন ৯০০ রোগী]
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের