গোবিন্দ রায়: ওবিসি সংরক্ষণ নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশের সত্ত্বেও চালু রয়েছে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টাল। পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরির উল্লেখ আছে। এবং রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সব শ্রেণিকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। যা নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।
অভিযোগ, হাই কোর্টের স্থগিতাদেশ অবমাননা করে এই পোর্টাল চলছে। মামলায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং মুখ্যসচিবকে পক্ষভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পোর্টালের বিরুদ্ধে আবেদন জানিয়ে এই বেঞ্চেরই দৃষ্টিও আকর্ষণ করেছেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার মূল আবেদনকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। বলে রাখা ভালো, গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের সূচনা করেন।
উল্লেখ্য, ২০১০ সালে ওবিসি বলে ঘোষণা করা হয় মোট ৬৬টি জনগোষ্ঠীকে। তার মধ্যে ৫৪টি অমুসলিম জনগোষ্ঠী এবং মুসলিম ১২টি। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পর থেকে নথিভুক্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। তবে ৬৬টি জনগোষ্ঠীর শংসাপত্র চাকরির নিয়োগ কিংবা কলেজের ভর্তিতে গ্রাহ্য হবে। গত মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার এজলাসে হয় মামলার শুনানি। ওই শুনানিতে ওবিসি গেরোয় কলেজে ভর্তি আটকে থাকার কথা বলা হয়। তবে আদালত সাফ জানায়, এমন সমস্যা হওয়ার কথা নয়।
সর্বশেষ খবর
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের
-
‘মুখ্যমন্ত্রী হতে চান? ওয়েইসির হাত ধরুন’, উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশকে পরামর্শ মিমের
-
ভুলেও এই ট্যাটুগুলি করাবেন না, পয়সা গুনেও করতে হবে হা-হুতাশ!
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের