বাগুইআটিতে ভয়ঙ্কর দুর্ঘটনা (Baguiati Road Accident)। লরির ধাক্কার বাইক থেকে ছিটকে গেলেন বৃদ্ধ। গুরুতর আহত অ্যাপ বাইক চালক। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। কেষ্টপুরের ভিআইপি রোডে দুর্ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দরা অবরোধ করে দেন রাস্তা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
মঙ্গলবার রাতে কেষ্টপুরের ভিআইপি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধ-র। অ্যাপ বাইকে করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন ওই অ্যাপ বাইক চালক। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রাজা রথি (৬৫)। মঙ্গলবার রাতে অ্যাপ মোটরসাইকেলে করে বড়বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাজা। তাঁর বাড়ি নারায়ণতলার এলাকা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টগামী ফ্ল্যাঙ্কে একটি ট্রাক রাস্তায় থাকা একটি গার্ডরেলকে পাস কাটাতে গিয়েই তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের পেছনের আসনে বসা ওই বৃদ্ধের।
আরও পড়ুন:
আশঙ্কাজনক অবস্থায় শিবেশ ঝা নামে অ্যাপ বাইক চালককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর উত্তেজন ছাড়া কেষ্টপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা ভিআইপি রোড অবরোধ করে। পরিস্থিতি সামাল দিতে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে আসলে প্রথমে পুলিশকে দেখেও ইড বৃষ্টি পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বাঝে। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। পুলিশের হস্তক্ষেপেই দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সর্বশেষ খবর
-
‘দুধ-কলা দিয়ে’ বিষাক্ত কালাচ সাপকে পুজো! ভুল ভাঙতেই কী করলেন গৃহস্থ?
-
এবার লাদাখ যাওয়া আরও সহজ, চালু হচ্ছে জোড়া বিমানবন্দর, ভূ-স্বর্গ ভ্রমণের এ সুযোগ ছাড়বেন না!
-
আলিপুরদুয়ারে আবর্জনার স্তূপে শয়ে শয়ে আধার কার্ড! তদন্তে ঘটনাস্থলে সিআইডি
-
একটানা বৃষ্টিতে ভাসছে গুরুগ্রাম! হরিয়ানার সাংসদ বললেন, ‘২০৪৭-এর মধ্যে সব ঠিক করে দেব’
-
বারুইপুরে বিজেপিকর্মী খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের, কেন খুন বিস্ফোরক দাবি দুই মেয়ের!