Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kolkata

খাস কলকাতায় ‘গণধর্ষণ’, বেসরকারি স্কুলে চাকরির টোপ দিয়ে তরুণীকে ‘নির্যাতন’

গণধর্ষণের ঘটনার ভিডিও তুলে রেখে যুবতীকে টানা হুমকি দেয় তাঁরই পরিচিত দু'জন। এরপর ওই যুবতীকে ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে গিয়ে তিন ব্যক্তিকে দিয়ে গণধর্ষণ করানো হয়, অভিযোগ এমনই। পরপর যৌন নির্যাতনের পর শেষ পর্যন্ত ব্ল্যাকমেলের ভয় কাটিয়ে হেস্টিংস থানায় যান ওই যুবতী।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৪:৩৮

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৪:৩৮

options
link
খাস কলকাতায় ‘গণধর্ষণ’, বেসরকারি স্কুলে চাকরির টোপ দিয়ে তরুণীকে ‘নির্যাতন’ zoom
প্রতীকী ছবি।

বেসরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ। মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে এক যুবতীকে গাড়ির মধ্যে গণর্ষণের অভিযোগ। গণধর্ষণের ঘটনার ভিডিও তুলে রেখে যুবতীকে টানা ব্ল‌্যাকমেল করে তাঁরই পরিচিত দুই ব‌্যক্তি। তার জেরে ওই যুবতীকে ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে গিয়ে তিন ব‌্যক্তিকে দিয়ে গণধর্ষণ করানো হয়, অভিযোগ এমনই। পরপর যৌন নির্যাতনের পর শেষ পর্যন্ত ব্ল‌্যাকমেলের ভয় কাটিয়ে হেস্টিংস থানায় যান ওই যুবতী।

যুবতী দুই অভিযুক্তের বিরুদ্ধে জোর করে মাদক খাওয়ানো, গণধর্ষণ, অপহরণ, ষড়যন্ত্রের ধারায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে একজন কলকাতা (Kolkata) ও অন‌্যজন হাওড়ার বাসিন্দা। অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হেস্টিংস থানার পুলিশ। এ ছাড়াও ঝাড়খণ্ডের বাসিন্দা তিন ব‌্যক্তির বিরুদ্ধেও শুরু হচ্ছে তদন্ত।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে এই ঘটনার সূত্রপাত। ওই যুবতীর চাকরির প্রয়োজন ছিল। তাঁরই পরিচিত এক যুবক ও তার সঙ্গী তাঁর বাড়িতে গিয়ে বেসরকারি স্কুলে শিক্ষিকার চাকরির টোপ দেয়। হাওড়ার একটি বেসরকারি স্কুলে ইন্টারভিউয়ের জন‌্য নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্তরা যুবতীকে একটি গাড়িতে তোলে। ইন্টারভিউয়ের প্রশ্ন ঝালিয়ে নেওয়ার নাম করে তারা হেস্টিংসে দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের নিচে গাড়ি দাঁড় করায়। তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। এর পরই তাঁর শরীর অসাড় হয়ে যায়। সেই সুযোগে গাড়ির মধ্য়েই প্রথমে তাঁর পরিচিত যুবক ও তার পর তার সঙ্গী তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। সেই যৌন নির্যাতনের ভিডিও তুলে রেখে তা সোশ‌্যাল মিডিয়ায় আপলোডের ভয় দেখিয়ে তাঁকে ক্রমাগত ব্ল‌্যাকমেল করা হয়।

তারই জেরে সম্প্রতি তাঁকে ট্রেনে করে জামশেদপুরের আজাদ নগর থানা এলাকায় একটি অ‌্যাপার্টমেন্টে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে একটি ফ্ল‌্যাটে যুবতীকে আটকে রাখা হয়। ফ্ল‌্যাটেই তিন ব‌্যক্তি তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। সেই ভিডিও তুলে রাখা হয়। তার বদলে মূল অভিযুক্ত তিনজনের কাছ থেকে যুবতীর সামনেই ৫০ হাজার টাকা নেয়। ট্রেনে করে কলকাতায় ফেরার সময় মূল অভিযুক্ত তাঁকে হুমকি দেয়, তিনি মুখ খুললে ওই ভিডিও প্রকাশ করে তাঁকে যৌনকর্মী হিসাবে পরিচয় দেওয়া হবে। এর পর থেকে ব্ল‌্যাকমেল করে অভিযুক্তরা তাঁকে যৌনকর্মীর পেশায় নামার জন‌্য চাপ দিতে থাকে। এই ব‌্যাপারে কথা বলার জন‌্য গাড়িতে তুলে ফের তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এর পরই যুবতী তাঁর পরিবারের লোকেদের সামনে ভেঙে পড়েন। অভিযুক্তদের সন্ধান চলছে। ওই ভিডিওগুলিও দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.