মেয়ের বান্ধবীকে ধর্ষণ। এক তরুণীর অভিযোগে বান্ধবীর বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। পূর্ব কলকাতার তিলজলায় ঘটেছে এই ঘটনাটি। পুলিশ জানিয়েছে, তিলজলা লেনে থাকে অভিযুক্তর পরিবার। অভিযুক্তর মেয়ের সঙ্গে অভিযোগকারিণীর বহুদিনের সম্পর্ক। সেই সূত্র ধরে একে অন্যের বাড়িতে প্রায়ই যাতায়াত করেন। অভিযোগকারিণীর বাড়িতে কিছু সমস্যা থাকার কারণে গত কয়েকদিন ধরে তিনি বান্ধবীর বাড়িতে এসে থাকছিলেন। তখনই ওই তরুণীর উপর নজর পড়ে বান্ধবীর বাবার।
অভিযোগকারিণীকে বাড়িতে রেখে মাঝেমধ্যেই বাড়ির অন্যরা বাইরে বিভিন্ন কাজে বের হতেন। সেই সুযোগ নিত অভিযুক্ত। সে বিভিন্ন অছিলায় বাড়িতে থেকে যেত। ফাঁকা বাড়িতে সে তার মেয়ের বান্ধবীকে ধর্ষণ করে। কাউকে এই কথা জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। লজ্জা ও ভয়ে বান্ধবীর বাড়ির কাউকে তিনি কিছু জানাননি। ফের সেই সুযোগ নেয় সেই ব্যক্তি। সে ওই তরুণীকে ভয় দেখিয়ে একাধিকবার তাঁর উপর যৌন হেনস্তা তথা ধর্ষণ করে।
আরও পড়ুন:
লাগাতার যৌন হেনস্তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভেঙে পড়েন মানসিকভাবেও। শেষ পর্যন্ত নিজের বাড়ির লোকেদের তিনি বিষয়টি জানান। নিরুপায় বুঝে ঘটনাটি জানান বান্ধবীকেও। প্রথমে অভিযোগকারিণীর বান্ধবী নিজের বাবার বিরুদ্ধে এই অভিযোগ মেনে নিতে পারেননি। যদিও ওই তরুণী শেষে বান্ধবীর বাবার বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার