অভিরূপ দাস: বেহালায় শিশুরোগ বিশেষজ্ঞের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক। তবে গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত শিশুরোগ বিশেষজ্ঞের নাম প্রলয় বসু। তাঁর বয়স ৪৯ বছর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে পাশ করেন তিনি। বর্তমানে প্রাইভেট প্র্যাকটিস করতেন প্রলয়বাবু। বেহালার বাড়িতে থাকতেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে। তাঁর স্ত্রী পেশায় রেডিওলজিস্ট। সোমবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় প্রলয়বাবুর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে ঝুলন্ত দেহ। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত নিলেন ওই চিকিৎসক? জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অনুমান, সেই কারণেই এই সিদ্ধান্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই গোটা বিষয়টা পরিষ্কার হবে। উল্লেখ্য, চিকিৎসক প্রলয় বসু অভয়া আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন প্রথম দিন থেকে।
সর্বশেষ খবর
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন