রাজ্য স্বাস্থ্যদপ্তরে নিয়োগে (Health Department Recruitment) জনস্রোত! ফার্মাসিস্ট থেকে জিএনএম নার্সিং, স্টাফ নার্স থেকে মেডিক্যাল টেকনোলজিস্ট, সর্বত্রই আবেদনের হিড়িক। একাধিক পোস্টে নিয়োগও সম্পূর্ণ।
স্বাস্থ্যদপ্তরের সার্কুলার অনুযায়ী ‘জেনারেল নার্সিং মিডওয়াইফারি’ বা জিএনএম নার্সিং পদের জন্য নারী পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৬৩টি শূন্যপদের ঘোষণা করা হয়েছিল। সেখানে আবেদন জমা পড়েছিল ৪০ হাজারেরও উপরে। কম্পিউটার টেস্ট, ইন্টারভিউয়ের পর অবশেষে ঘোষণা করা হয়েছে প্যানেল।
এ ছাড়াও রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে একাধিক বিভাগে সব মিলিয়ে ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছে স্বাস্থ্যদপ্তর (Health Department Recruitment)। প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে ৪৭টি ভিন্ন ভিন্ন বিভাগে প্রায় ৫২২টি শূন্যপদ ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে সহকারী অধ্যাপক। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদেও প্রতিটি জেলায় নিয়োগ করা হয়েছে চিকিৎসকদের। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার বা জিডিএমও পদে শূন্যপদ ছিল ১ হাজার ২২৭। সেখানে আবেদন জমা পড়েছিল প্রায় আটগুণ। ৮ হাজার ৪৯ জন আবেদন করেছিল। তার মধ্যে ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরি প্রকাশ পেতে চলেছে ফার্মাসিস্টদের প্যানেলও।
আরও পড়ুন:
মেডিক্যাল টেকনোলজিস্টদের মধ্যেও খুশির হাওয়া বাংলায়। রাজ্য সরকারি হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট হতে চেয়ে পাঁচগুণ আবেদন জমা পড়েছিল স্বাস্থ্যদপ্তরে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ছিল ৮০৭টি। আবেদন জমা পড়েছিল ৪ হাজার ২৯৭। তার মধ্যে ৪ হাজার ২০ জনকে কম্পিউটার টেস্টের জন্য চিহ্নিত করা হয়। কম্পিউটার টেস্টের ফলাফল অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন ১ হাজার ৫৪৭ জন। দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে প্রতিটি সরকারি হাসপাতালে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্ট। নতুন চাকরি প্রাপকদের মধ্যে রয়েছেন ২ হাজার ৬১১ জন স্টাফ নার্সও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ব্যক্তির সঙ্গে হোটেলে রাত কাটান! সকালে বন্ধুকে ভিডিও কল করে আত্মহত্যা তরুণীর
-
পুজোর আগে কলকাতায় শুরু ৩ দিনের পর্যটন মেলা, উপচে পড়া ভিড়
-
পুরসভার অফিসে বস্তাবন্দি ফর্ম, ডায়মন্ড হারবারে অন্নপূর্ণার টাকা পেলেন না হাজার হাজার মহিলা!
-
আর দাবায়ে রাখা যাবে না! চেনা ফুটবলের সংজ্ঞা বদলেই বিশ্বকাপে ‘দিস টাইম ফর আফ্রিকা’র সুর
-
১২৬ দিন পরে অন্তেষ্ট্যি! কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ?