নিরুফা খাতুন: আটবছরের শিশুকে যৌন হেনস্তা! চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে কাঠগড়ায় কলকাতা পুরসভার শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটে বেহালা এলাকা। এলাকার মানুষজন অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। তার মাথা নেড়া করে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বেহালা ১২৩ নম্বর ওয়ার্ডের লীলাশ্রী সংঘের ক্লাবের কাছে পুরসভার এক শ্রমিক কাজ করতে গিয়েছিল। অভিযোগ, সেখানে স্থানীয় এক ৮ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তা করে ওই শ্রমিক। চকোলেটের লোভ দেখিয়ে ফুঁসলিয়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। কুকীর্তি করে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার ছক ছিল তার। কিন্তু কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। আর সেই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সঙ্গে সঙ্গে ওই পুরশ্রমিককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মাথা নেড়া করে দেয় উত্তেজিত জনতা। সঙ্গে মারধর করারও অভিযোগ উঠেছে। এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ পৌঁছয়। পরে অভিযুক্তকে আটক করে বেহালা থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর।
সর্বশেষ খবর
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর
-
রাতে নোটিস দিতে বাধা, সাতসকালে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ! কোন মামলায়?
-
‘ন্যূনতম মানবিকতাটুকুও নেই’, এবার পাকিস্তান সরকারকে তুলোধোনা ব্রায়ান লারার