জমছে মামলার পাহাড়! বিচারের অপেক্ষায় বিচারপ্রার্থীরা। এহেন পরিস্থিতিতে আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। গত ১২ মে সুপ্রিম কোর্টে কলেজিয়াম বিচারপতির পদের জন্য কলকাতা হাই কোর্টের জন্য নয় আইনজীবীর নাম সুপারিশ করে। পাঠানো হয় তা কেন্দ্রীয় সরকারের কাছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন আট বিচারপতি শপথ নেবেন।
কলকাতা হাই কোর্টে ৭২ জন বিচারপতির থাকার কথা রয়েছে। নয়া আটজন বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন।
আরও পড়ুন:
বিচারপতি হিসাবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। কলকাতা হাই কোর্টে ৭২ জন বিচারপতির থাকার কথা রয়েছে। নয়া আটজন বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। তথ্য বলছে, গত দু’দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি কলকাতা হাই কোর্টে। এহেন সিদ্ধান্ত কিছুটা হলেও হাই কোর্টে বিচারপতির শূন্যপদের সংখ্যা কমবে বলেই আশাবাদী আইনজীবীদের একাংশ।
বলে রাখা প্রয়োজন, কলকাতা হাই কোর্টের বিচারপতি নিয়োগের জন্য দীর্ঘসময় ধরেই আলোচনা চলছিল। এমনকী এই বিষয়ে একাধিকবার আবেদনও জানানো হয়। বিশেষ করে গত কয়েকবছরে হাই কোর্টের উপর মামলার চাপও বেড়েছে অনেকটাই। একদিকে আন্দামান সার্কিট বেঞ্চ, অন্যদিকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের চাপ বেড়েছে। দুই সার্কিট বেঞ্চেই নিয়মিতভাবে চলছে মামলার শুনানি। শুনানির জন্য নিয়মিত ১৫ দিনের জন্য চারজন বিচারপতিকে সেখানে যেতে হয়। এরফলে হাই কোর্টে চাপ বাড়ছিল।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন