অর্ণব আইচ: নৃশংসতার চরম নিদর্শন কলকাতায়। সাত মাসের পথশিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের ঘটনা ঘটল উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায়। অভিযুক্তের হদিশ মেলেনি। পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ।
৩০ নভেম্বর বেলা পৌনে দুটো নাগাদ বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। আশপাশে কেউ নেই। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি। একই সময় ফুটপাথবাসী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজ শুরু করেন। খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। পরে বোঝা যায়, ফুটপাথে কাঁদতে থাকা শিশুটিকে ওই ফুটপাথবাসী দম্পতিরই সন্তান।
একরত্তিকে সঙ্গে সঙ্গে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে এখনও চিকিৎসাধীন। চিকিৎসা করতে গিয়ে চমকে ওঠেন ডাক্তাররা। দেখেন, দুধের শিশুটির গোপনাঙ্গে একাধিক ক্ষতর চিহ্ন রয়েছে। এমনকী, সারা শরীরেও একাধিক আঁচড়ের চিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে, শিশুটিকে যৌন নিগ্রহ করা হয়েছে। পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক সূত্রে খবর, ভবঘুরে গোছের একটি লোক খুদেটিকে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর