Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
TMC Councillor Arrested

তোলাবাজি, মারধর, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! এবার গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর অঞ্চলের এক অবসরপ্রাপ্ত অফিসারের থেকে কাউন্সিলর ও তাঁর স্বামী ইন্সুরেন্সের নামে প্রায় ২৫ লক্ষ ও বিভিন্ন সময়ে আরও ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২১:৩৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২১:৩৩

options
link
তোলাবাজি, মারধর, লক্ষ লক্ষ টাকার প্রতারণা! এবার গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী zoom
প্রতীকী ছবি।

তোলাবাজি, মারধর, হুমকির অভিযোগ! কলকাতায় গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলর (TMC Councillor Arrested)। গ্রেপ্তার হয়েছেন তাঁর স্বামীও। দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা, হুমকি, তোলা দিতে না চাওয়ায় মারধরে অভিযোগে গ্রেপ্তার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। গ্রেপ্তার করা হয়েছেন তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর অঞ্চলের এক অবসরপ্রাপ্ত অফিসারের থেকে কাউন্সিলর ও তাঁর স্বামী ইন্সুরেন্সের নামে প্রায় ২৫ লক্ষ ও বিভিন্ন সময়ে আরও ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। জানা গিয়েছে, ওই কাউন্সিলরের স্বামী ইন্সুরেন্সের এজেন্ট। অভিযোগ, সেই সূত্রে জোর করে বিমা কিনেয়েছেন দুই অভিযুক্ত। পরে আরও টাকা দাবি করা হলে, দিতে রাজি না হওয়ায় অভিযোগকারীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, গালিগালাজ করা হয়। আরও অভিযোগ, ধৃতরা ওই অফিসারের সামাজিক সম্মান নষ্ট করতে পিছুপা হননি। মৃত স্ত্রী ও বিবাহিত কন্যার নামে কুকথা বলতে থাকেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে প্রচণ্ড মারধরে গুরুতর আহত হন ওই প্রাক্তন অফিসার। প্রায় দিন ১৫ তাঁর চিকিৎসা চলে। প্রাথমিকভাবে সুস্থ হওয়ার পরই তিনি ৩ মার্চ থানায় অভিযোগ জানান। অভিযোগ, সেই সময় একটি জেনারেল ডায়েরি করে রেখে দেন পুলিশ আধিকারীকরা। তদন্ত হয়নি। এ দিকে নির্বাচনে তৃণমূলের হারের পরও ওই কাউন্সিলর ও তাঁর স্বামী টাকা চেয়ে হুমকি দিতে থাকেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

এরপর সরকার পরিবর্তনের পর আর স্থানীয় পুলিশ নয়, কমিশনারকে অভিযোগ জানান প্রতারিত প্রাক্তন অফিসার। তদন্তে নামে পুলিশ। ওই প্রাক্তন অফিসার চিকিৎসার সমস্ত তথ্য ও  অন্যান্য তথ্য খতিয়ে দেখেন তাঁরা। তারপর তদন্তে নেমে আজ, মঙ্গলবার কাউন্সিলর ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.