অরণ্য সপ্তাহের শুরুতে নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Chouhan)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এদিনের বৈঠকে আবাস, ভিবি জি রাম জি, গ্রাম সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এরপরই শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন শিবরাজ সিং চৌহান। জানালেন, এল নিনোর মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ১২৫ দিনের কাজ প্রয়োজনে আরও ৫০ দিন বাড়িয়ে দেওয়া হবে। নবান্ন থেকে দুর্নীতি নিয়েও এদিন পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি। বলেন, “কেন্দ্র আগেও টাকা দিয়েছে, কিন্তু রাজ্যের নেতাদের দুর্নীতির কারণে সাধারণ মানুষ বঞ্চিতই থেকেছেন।”
তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখছে। মঙ্গলবার শিবরাজ সিং চৌহানের মুখে শোনা গেল সেই প্রসঙ্গ। পরিসংখ্যান তুলে ধরে তিনি বললেন, গত মার্চ পর্যন্ত হাইওয়ে, রেল, মেট্রো-সহ পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের তরফে বাংলায় ৮২ হাজার ৪৯২ কোটি টাকার কাজ শুরু করা হয়েছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছিল তৃণমূলের দুর্নীতি। এরপর প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিন কাজের আশ্বাস দেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব না।”
আরও পড়ুন:
এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবটাই ইতিবাচক। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প চালু হবে। ২ কোটি ৫৬ লক্ষ জবকার্ড দেওয়া হবে। অর্থাৎ ১২৫ দিনের কাজ পাবেন প্রায় আড়াই কোটি মানুষ।” এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবাস যোজনায় ১ লক্ষ বাড়ি তৈরির টাকা দিয়েছে কেন্দ্র। ভেরিফিকেশনের সময় বাড়িয়ে করা হয়েছে ১৫ আগস্ট পর্যন্ত। এছাড়া গ্রাম সড়ক যোজনায় ১ হাজার কোটি দিয়েছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য