সংবাদ প্রতিদিন ব্যুরো: নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আনোয়ারুল আজিম আনোয়ারকে খুনের জন্য নাকি বাংলাদেশের কুখ্যাত সুপারি কিলার আমানুল্লাহকে পাঁচ কোটি সুপারি দেয় শাহিন। টোপ হিসাবে ব্যবহার করে নিজেরই সুন্দরী বান্ধবী শিলাস্তি রহমানকে।
নিউটাউনের ফ্ল্যাটে বাংলাদেশি সুপারি কিলারদের হাতে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ার। খুনের নেপথ্যে মূল চক্রী হিসাবে অভিযোগের তির আজিমের বন্ধু তথা বাংলাদেশের ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের দিকে। সে টোপ হিসাবে ব্যবহার করে নিজেরই সুন্দরী বান্ধবী শিলাস্তি রহমানকে। বন্ধু সেজে সুপারি কিলাররাই আজিমকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে আসে। বাংলাদেশ পুলিশের কাছ থেকে সিআইডির গোয়েন্দারা জেনেছেন, গত ১৩ মে বিকেল চারটে নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয় সাংসদ আজিমকে। এর পর শাহিনের নির্দেশেই তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়।
[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ, তবে মেনে চলতে হবে চিকিৎসকদের ‘সাবধানবাণী’!]
বৃহস্পতিবার সিআইডি জিহাদ হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের খুলনার বাসিন্দা এই জিহাদই সাংসদকে খুনের পর টুকরো টুকরো করেছিল। সিআইডি সূত্রে খবর, জিহাদ একজন কসাই। এই কাজের জন্য মুম্বই থেকে তাকে আনা হয়। আখতারুজ্জামান দু’মাস আগেই জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল। সিআইডি সূত্রে খবর, জিহাদ জেরায় স্বীকার করেছে সে ও আরও চারজন বাংলাদেশি নাগরিক মিলে সাংসদকে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে।
[আরও পড়ুন: ‘এই রাজ্যে Ph.D-র ইতিহাস ভালো না’, হিরণকে তোপ ‘বাম’ রাহুলের, দেবের খোঁচা, ‘ঢপের ডক্টর’!]
সর্বশেষ খবর
-
হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান, বালিতে সুইস পর্যটকের এক বছরের কারাদণ্ড
-
লুকোচুরি খেলা শেষ! অগ্নিকাণ্ডের ৩ দিন পর গ্রেপ্তার ‘অভিশপ্ত’ শিখা ইনের মালিক
-
‘আজ থেকে আমি জেন আলফা’, জেন জি বিতর্কের মাঝে কেন প্রজন্ম বদল কঙ্গনার?
-
মাথা ঘোরা, কানে তালা, বদ্ধভাব এড়িয়ে যাবেন না, সাধারণ দুর্বলতা নাকি ভার্টিগোর পূর্বলক্ষণ?
-
‘রিল বানিয়ে লাভ নেই, প্রকৃত প্রাপকরা কেউ বাদ যাবেন না’, ‘অন্নপূর্ণা’দের ভরসা ‘ভাই’ শুভেন্দুর