অর্ণব আইচ: ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। সাতসকালে লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল কেএমডিএ-এর ৩ শ্রমিকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের।
রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে যান শ্রমিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, পাইপলাইন পরিষ্কার করতে নামার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামে তিন শ্রমিকের কেউই ওঠেননি। এতেই সন্দেহ হয়। পরবর্তীতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার হয় ৩ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভিতরে আর কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কিন্তু নিয়ম মেনে সমস্ত সুরক্ষার বন্দোবস্ত করে ওই শ্রমিকেরা পাইপলাইন পরিস্কার করতে নেমেছিলেন কি? তা নিয়ে উঠছে প্রশ্ন।
সর্বশেষ খবর
-
পিছিয়ে পড়ে কোনওক্রমে রক্ষা, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর
-
‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের
-
বিশ্বখ্যাত শিল্পীদের কনসার্টকেও টেক্কা, ফাল্গুনী পাঠকের গরবার টিকিট বিকোচ্ছে দু’লাখে
-
মুজিবহত্যার অভিশপ্ত ১৫ আগস্ট! ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামি লিগ, বাংলাদেশে ঝটিকা মিছিল, আটক শতাধিক
-
জেন জি মানেই স্রেফ বাজে খরচ! প্রচলিত ধারণা ভাঙল সমীক্ষার রিপোর্ট, কোন অঙ্কে সঞ্চয়ী তরুণরা?