ভোটের মুখে খাস কলকাতায় (Kolkata) প্রায় সাড়ে ৪ লক্ষ ডলার (Dollar)-সহ গ্রেপ্তার ৩ যুবক। ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ভিন রাজ্যের যুবকদের। তাঁদের বুধবার আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম সায়ন দাস, মহম্মদ আসাদ, ফিরোজ খান। ৩ জনই মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিট থানার পুলিশ সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে। সন্দেহ হতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। এরপরই তাঁদের কাছে থাকা ব্যাগ দেখতে চান তদন্তকারীরা। সেটি খুলতেই চক্ষুচড়ক গাছ! উদ্ধার হয়ল ব্যাগের ভিতরে থরে থরে সাজানো ডলার। পুলিশ জানিয়েছে, প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:

এত টাকা কোথা থেকে এল? তা জিজ্ঞাসা করায় ধৃতরা জানান, তাঁরা একটি মুদ্রা এক্সচেঞ্জ অফিসে কাজ করেন। সেই সূত্রেই টাকা নিয়ে মুম্বই যাচ্ছেন। পুলিশ আধিকারিকরা উপযুক্ত নথি দেখতে চান। তা দেখাতে পারেননি যুবকরা। তারপরই বেআইনি অর্থ পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?