Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Yoga Day

ব্রিগেডের জন্যে ২৫০ ডেমনস্ট্রেটর বাছাই, শুরু যোগ দিবসের কাউন্টডাউন

কলকাতায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে নিরাপত্তার স্বার্থেই কড়াকড়ি থাকছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৭:৫৭

options
link
ব্রিগেডের জন্যে ২৫০ ডেমনস্ট্রেটর বাছাই, শুরু যোগ দিবসের কাউন্টডাউন zoom
সোমবার থেকেই যোগ প্রোটোকলের অনুশীলন শুরু হয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবসের (Yoga Day) কাউন্টডাউন শুরু হয়ে গেল। আজ, সোমবার থেকেই সরকারি অফিস কাছারি, স্কুল, কলেজে কমন যোগ প্রোটোকলের অনুশীলন শুরু হয়েছে। নবান্নেও যোগ অনুশীলন হচ্ছে। যোগ প্রশিক্ষক ড. অভিজিৎ ঘোষ, সহকারী প্রশিক্ষক মৌসুমি পাত্র ও মঞ্জিল রায়ের তত্ত্বাবধানে নবান্ন সভাঘরে এদিন অনুশীলন হয়। রীতিমতো যোগা ম্যাট পেতে সরকারি আমলা এবং কর্মীরা একসঙ্গে প্রোটোকলে থাকা একাধিক আসনের অভ্যাস করেন। অনুশীলন হয় স্বাস্থ্য ভবন-সহ অন্যান্য সরকারি দপ্তরে।

তার আগেই রবিবার সল্টলেকের সাই-তে ব্রিগেডের মুল অনুষ্ঠানের জন্যে ক্রীরভারতীর সহযোগিতায় যোগ ডেমনস্ট্রেটর বাছাইয়ের কাজ হল। রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০ জন ট্রায়াল দিয়েছেন। বেশ কয়েক দফা মহড়ার পর তাঁদের মধ্যে থেকে ২৫০ জন ডেমনস্ট্রেটরকে চূড়ান্ত করা হয়েছে। বাকিরা সহকারী হিসাবে সাহায্য করবেন। সবাইকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে। ২১ জুনের আগে চূড়ান্ত মহড়া হতে পারে নেতাজি ইনডোরে। এমনটাই জানিয়েছেন আয়ুশ মন্ত্রকের তরফে যোগ দিবস উদযাপনের অন্যতম মনোনীত কর্তা ড. অভিজিৎ ঘোষ। তিনি বলেন, রাজ্য থেকে সেরা যোগ অভ্যাসকারীদের বাছাই করার চেষ্টা হয়েছে। কলকাতায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে নিরাপত্তার স্বার্থেই কড়াকড়ি থাকছে। পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। প্রত্যেকের জন্যে আই কার্ডের ব্যবস্থা হবে।

Advertisement

এদিন বাছাই পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজি আয়ুশ ও বিশেষ সচিব দিব্যা লোগানাথন, অতিরিক্ত সচিব খালিদ কাইজার ও আয়ুর্বেদ অধিকর্তা ডা. দেবাশিস ঘোষ। এদিন যোগ দিবসের প্রচারের জন্যে যুবভারতী স্টেডিয়াম থেকে একটি ১০ কিমির সাইকেল র‍্যালি হয়। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, মন্ত্রী শারদ্যোৎ মুখোপাধ্যায়, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সহ বহু মানুষ অংশ নেন। যোগকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করা হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.