তপসিয়া অগ্নিকাণ্ডের (Topsia Fire) ২৪ ঘণ্টা পেরনোর আগেই গ্রেপ্তার কারখানার মালিক জাফর নিশাদ-সহ ২। পাম অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গতকালই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। তপসিয়া কাণ্ডে আজ বুধবার রিপোর্ট পেশ করবে সেই কমিটি।
মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় চামড়ার কারখানায় আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার চারপাশ একেবারে ঢেকে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। এ দিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সেই সময় ওই ঘরে থাকা প্রত্যেকই আটকে পড়েন।
আরও পড়ুন:
প্রাণে বাঁচতে সবাই বাথরুমে লুকিয়ে পড়েন। কিন্তু সেখানেও কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়। যদিও দমকল আধিকারিকরা দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন।
তবে কীভাবে এই আগুন তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। ঘটনার শিকড়ে পৌঁছতে রাতেই গঠন করা হল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সেই কমিটিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল সচিব-সহ ৪ জন। আজ, বুধবার রিপোর্ট পেশ করবে। তবে ইতিমধ্যেই তপসিয়া অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার