সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শাস্তির কোপে পড়তে পারেন রাজ্যের ১৭ জন চিকিৎসক। নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত ওই চিকিৎসকেরা সরকারি নিয়ম না মেনে বিনা অনুমতিতে বেসরকারি জায়গায় চিকিৎসা করেন বলেই অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি তাঁদের তলব করেছে স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি।
ওই ১৭ জন চিকিৎসকদের মধ্যে কেউ পূর্ব মেদিনীপুরের। আবার কেউবা পশ্চিম মেদিনীপুর কিংবা নদিয়ার। ওই চিকিৎসকেরা হলেন, প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতীম গিরি, অমিত কুমার হালদার, শিবশংকর দে, ভজনচন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সমিউল্লা লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল।
অভিযোগ, কোনও অনুমতি না নিয়ে স্বাস্থ্যসাথীর অধীনে দীর্ঘদিন ধরে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন তাঁরা। অথচ তাঁরা নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত। তা সত্ত্বেও কোনও সরকারি অনুমতি ওই চিকিৎসকেরা নেননি বলেই অভিযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ স্বাস্থ্যভবনের তদন্ত কমিটি তলব করেছে ওই ১৭ জন চিকিৎসককে। ওইদিন বেশ কিছু নথিপত্র সঙ্গে আনতে হবে তাঁদের। সেগুলি হল – বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার আগে কোনও অনুমতি নিয়েছেন কিনা, যে হাসপাতালে বর্তমানে কর্মরত সেখানে কত বেতন পান সে সংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কোপে পড়তে পারেন ওই ১৭ জন চিকিৎসক।
সর্বশেষ খবর
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ
-
‘ফেসবুকটাকে আমি নর্দমা ভাবি, কাউকে ছোট করে…’, ‘দিদি নং ওয়ান’ স্বস্তিকার নিশানায় কে?
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ