নিরুফা খাতুন: খাস কলকাতায় ফের ভাঙল বাড়ি। রবিবার দুপুরে জোড়াসাঁকো থানা এলাকার মুক্তরামবাবু স্ট্রিটে পুরনো বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই। বাড়িটি সংস্কারের কাজ চলছিল। ফলে ধ্বংসস্তূপে এক শ্রমিক আটকে পড়েন। পরে অবশ্য তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংকীর্ণ গলির মধ্যে থাকা বহু পুরনো চারতলা বাড়িটিতে সংস্কারের কাজ চলছিল। ফলে বাড়ি ফাঁকাই ছিল। এদিন কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে বাড়ির সামনের অংশ ভেঙে পড়ে। ভাঙা অংশে আটকে পড়েন কর্মী। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলেই খবর। এদিকে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জোড়াসাঁকো থানার পুলিশ। চারিদিক ঘিরে ফেলা হয়। এসেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং সিইএসসি অফিসের কর্মীরাও।

বাড়ির ভিতরে এখনও তল্লাশি চলছে। টর্চের আলো দিয়ে দেখা হচ্ছে, ভিতরে আর কেউ আটকে আছেন কি না। যদিও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, বাড়ির ভিতরে আর কেউ আটকে নেই। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার