সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুম্যাচ হারার পরে জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ টেবিলে ছয় নম্বর স্থান থেকে সোজা উঠে এসেছে তিন নম্বরে। ম্যাচ জেতার আনন্দের মধ্যেই কি সুখবর আসতে চলেছে চেন্নাই শিবিরে? মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) স্ত্রী সাক্ষীর (Sakshi Dhoni) সোশাল মিডিয়ার বক্তব্য দেখে তেমনটাই মনে করছেন ক্রিকেট ভক্তরা।
মাহিকে সোশাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না। সমর্থকদের সেই অভাব কিছুটা হলেও পূরণ করেন তাঁর স্ত্রী। এদিনও ম্যাচের মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করেন সাক্ষী। যদিও ছবির থেকে বেশি ভক্তদের নজর কেড়েছে তার ক্যাপশন। যেখানে তিনি চেন্নাইকে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার অনুরোধ জানিয়েছেন। কারণ, ঘরে ফুটফুটে এক ‘সন্তান’ আসতে চলেছে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।
[আরও পড়ুন: প্রায় ৬৩ হাজার দর্শকের শব্দব্রহ্মে দিশেহারা ওড়িশা! সমর্থকদের ধন্যবাদ জানালেন টুটু বোস]
তাহলে কি ফের সুখবর আসতে চলেছে ধোনির ঘরে? সাক্ষীর পোস্টে যদিও সে বিষয়ে পরিষ্কার করে লেখা নেই। বরং সেখানে তিনি নিজেকে ‘বুয়া’ বা পিসি বলে উল্লেখ করেছেন। সাক্ষী লিখেছেন, “চেন্নাই টিম, তাড়াতাড়ি খেলা শেষ করো। ‘বেবি’ আসতে চলেছে। পিসি অনুরোধ করছে।” তার পরেই শুরু হয় গুঞ্জন। ঠিক কী বোঝাতে চাইলেন সাক্ষী?
ম্যাচ যদিও তাড়াতাড়ি শেষ করে ফেলেন ধোনিরা। প্রথমে ব্যাট করে চেন্নাই ২১২ রান তোলে। অধিনায়ক ঋতুরাজ করেন ৯৮ রান। শেষের দিকে নেমে মাহি ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। জবাবে ১৯ ওভারের মধ্যেই মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। সাক্ষীর অনুরোধেই কি দ্রুত জয় চেন্নাই শিবিরের?
[আরও পড়ুন: প্রকৃত অধিনায়কের যোগ্য গিন্নি, মোহনবাগানকে জেতাতে গরমেই ঠায় বসে শুভাশিসের স্ত্রী]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার