Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Zubeen Garg death

জুবিন ‘খুনে’ অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না, সিটকে ভর্ৎসনা করে নির্দেশ আদালতের

১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৬:৩২

options
link
জুবিন ‘খুনে’ অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না, সিটকে ভর্ৎসনা করে নির্দেশ আদালতের zoom

গায়ক জুবিন গর্গের মৃত্যুতে অন্যতম অভিযুক্ত শ্যামকানু মোহন্তর ‘ফ্রিজ’ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড খুলে দেওয়ার নির্দেশ দিল গুয়াহাটির নিম্ন আদালত। জানিয়ে দিল, তদন্তকারী সংস্থা অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেনি।

সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছিলেন! পরে ডিসেম্বরে আড়াই হাজার পাতার চার্জশিটে চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মোহন্তর পাশাপাশি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্তর নামও রাখা হয়েছে অভিযুক্তের তালিকায়। আর এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শ্যামকানু। জানিয়েছিলেন, তাঁর ৬টি সেভিংস অ্যাকাউন্ট, দু’টি ক্রেডিট কার্ড ও তাঁর পরিচালিত ট্রাস্টের একটি কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দিয়েছে অসম পুলিশ। এবার সেই সব অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের লেনদেনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিল আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতকাল, সোমবার, আদালতে মোহন্তের আইনজীবী বলেন, “তদন্ত সম্পন্ন হয়েছে। এবং চার্জশিটও দাখিল করা হয়েছে। যেহেতু অ্যাকাউন্টগুলিতে অপরাধের অর্থ রয়েছে এমন কোনও প্রমাণ নেই, তাই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে রাখার ক্ষেত্রে কোনও আইনগত উদ্দেশ্য পূরণ হবে না।”

প্রসঙ্গত, জুবিন মৃত্যুতে মোট পাঁচজন অভিযুক্ত কাঠগড়ায়। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা প্রথম গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অন্যদিকে পয়লা অক্টোবর গ্রেপ্তার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। অক্টোবর মাসের ৩ তারিখ প্রেপ্তার করা হয় টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্তকে। এছাড়াও জুবিনের মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর তুতো ভাইকে। উল্লেখ্য, জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।

ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মোহন্তর নামও রাখা হয়েছে অভিযুক্তের তালিকায়। আর এরপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.