সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে নিজেদের বাড়িতেই জনপ্রিয় ইউটিউবার দম্পতির রহস্যমৃত্যু। রবিবার পরসসালা শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন স্বামী এবং স্ত্রী। দুইদিন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরাই পুলিশে খবর দিয়েছিলেন। দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সেলভারাজ (৪৫)। উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী প্রিয়ার (৪০) দেহ। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে দিন দুই আগে। ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সেলভারাজের দেহ, অন্যদিকে বিছানায় শায়িত ছিল প্রিয়ার নিথর দেহ। কেন আত্মহত্যা করলেন দম্পতি তা এখনও স্পষ্ট নয়।
সেলভারাজ ও প্রিয়া একটি ইউটিউব চ্যানেল চালাতেন। ‘সেল্লু ফ্যামিলি’ নামের ওই ইউটিউব চ্যানেলের ১৮ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। রীতিমতো জনপ্রিয় চ্যানেলে ১৪০০ ভিডিও আপলোড করেন দম্পতি। বলা বাহুল্য, ইউটিউব চ্যানেল থেকে আয় করতেন তাঁরা। গত শুক্রবার শেষবার ৫৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন দম্পতি। যদি আত্মঘাতী হয়ে থাকেন, তবে কেন হঠাৎই চরম সিদ্ধান্ত নিলেন, তা তদন্ত করে দেখছে পরসসালা থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির