মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগরে পাহাড় থেকে লাফিয়ে তরুণের আত্মহননের ঘটনায় শিহরিত দেশ। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলেটির মা-বাবাও নিচে পড়ে যান। মাত্র কয়েক সেকেন্ডে একসঙ্গে তিনজনের এই মৃত্যুতে হতবাক সকলে। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে নিজের জীবন শেষ করে দিতে চাইছিলেন ওই তরুণ?
জানা যাচ্ছে, এই সব কিছুর মূলে রয়েছে একটি আইফোন! কুণাল চাঁদওয়াড়ে নামের ১৯ বছরের তরুণটি মা-বাবার কাছে আইফোন কিনে দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু বাড়ির লোক রাজি না হওয়াতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পৌঁছে যান ওয়ালুজ এমআইডিসি এলাকার একটি পাহাড়ে। ছেলের পিছু পিছু সেখানে হাজির হন তাঁর মা-বাবাও। কুণাল একেবারে পাহাড়ের কিনারে দাঁড়িয়ে পড়েন। কেবল তাঁর মা-বাবাই নয়, আশপাশের অনেকেই জড়ো হয়ে আবেদন করতে থাকেন সরে আসার জন্য। এলাকার পঞ্চায়েত প্রধান সঞ্জয় যাদব চেঁচিয়ে তাঁর উদ্দেশে বলতে থাকেন, ‘‘একবার মায়ের কথা ভাবো।” এমনকী, নিজের আইফোনটিও তাঁকে দিয়ে দিতে চান তিনি। কিন্তু কুণাল মাথা নেড়ে বলতে থাকেন, ”আর কোনও সমাধান নেই। একটাই সমাধান।”
আরও পড়ুন:
Front angle of Sambhaji Nagar incident, For his stupidity his father and Mother died too 💔 pic.twitter.com/RGRzyDLiLa
— Sahil Patel (@SahilpatelCA) August 21, 2026
প্রত্যক্ষদর্শীদের দাবি, ছেলের কাছাকাছি চলে গিয়েছিলেন বাবা। তাঁর উদ্দেশ্য ছিল কুণালকে হাত ধরে নিজের কাছে অর্থাৎ নিরাপদ স্থানে নিয়ে আসার। কিন্তু তিনি কাছাকাছি পৌঁছতেই পাহাড় থেকে দ্রুত লাফ দেন কুণাল। সঞ্জয় যাদব এখনও ভুলতে পারছেন না সেই মুহূর্তের ভয়াবহতা, ”আমাদের ধারণা ছিল ছেলেটির বাবা ওকে ঠিকই ফিরিয়ে আনবে। নিরাপদে টেনে আনবে ছেলেটিকে। কিন্তু ধরতে যেতেই ও লাফ দিল। দু’জনই নিচে পড়ল।” ঘটনার পরই খাদ থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার করা হয়। পুরো ঘটনাটাই পরপর সাজিয়ে দেখছে পুলিশ।
এমন একটা ঘটনায় এলাকায় শোকের ছায়া। ভাইরাল ভিডিও (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) দেখে শিহরিত গোটা নেটপাড়া। একটা ফোনকে কেন্দ্র করে বচসায় কয়েক সেকেন্ডে একটা পরিবারের নিশ্চিহ্ন হয়ে যাওয়া দেখে বিষন্ন সকলেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তি পেলেন নায়িকা
-
জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪
-
চন্দ্রবোড়া ছোবলের মুখে মা মরা মেয়ে, বাঁচাতে ঝাঁপালেন বাবা! তারপর যা হল…
-
কেমন চলছে চিকিৎসা? মীরা ভট্টাচার্যর খবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
ছিলেন বিমানসেবিকা, হলেন পুলিশ সুপার! সেই নেহার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ