সম্প্রতি ইথানল-মিশ্রিত পেট্রল (ই-২০) নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। এই আবহেই এবার ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির গড়লেন উত্তরাখণ্ডের এক তরুণ। গুরুত্বপূর্ণ বিষয় হল – অভিনব এই যানটি সম্পূর্ণ বিদ্যুৎ-চালিত। লাগবে না এক ফোঁটাও পেট্রল-ডিজেল কিংবা ইথানল।
উত্তরাখণ্ডের আলমোড়া জেলার কাফলিখান গ্রামের বাসিন্দা রবি তামতা এই ‘উড়ন্ত গাড়ি’টি নির্মাণ করেছেন। এটির নাম দিয়েছেন ‘হাপিডা স্কাইনেক্স’। ইতিমধ্যেই যানটির পরীক্ষামূলক উড়ানও সফল হয়েছে। ‘হাপিডা স্কাইনেক্স’ সম্পূর্ণ বিদ্যুৎ-চালিত হওয়ায় এটি পরিবেশবান্ধব এবং এটি থেকে কোনও ক্ষতিকর গ্যাস নির্গত হয় না। ফলে এই ধরনের যান যে ভবিষ্যতে জ্বালানিবিহীন পরিবহণের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। রবির মতে, এই প্রকল্পের মূল লক্ষ্য হল ভারতে নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ব্যক্তিগত আকাশযান তৈরি করা।
আরও পড়ুন:
A remarkable innovation has emerged from Kaflikhan village near Jageshwar Dham in Almora, Uttarakhand. Young innovator Ravi Tamta has successfully tested the prototype of HAPIDA SKYNeX, an electric personal flying vehicle developed by his company, Hapida Sky Private Limited.
This… pic.twitter.com/Vyn9CE8BGr— Manjeet Negi (@manjeetnegilive) August 7, 2026
রবির বক্তব্য, তাঁর এই ‘উড়ন্ত গাড়ি’টি পাহাড়ি অঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, পাহাড়ি রাস্তা অনেক বেশি দুর্গম এবং কষ্টসাধ্য। ‘হাপিডা স্কাইনেক্স’ নামক এই যানটি ঘিরে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে চর্চা শুরু হয়েছে। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। জনসাধারণের জন্য এমন যান চালু করা এখনই সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ